ঢাকা   ১১:১৬:২৪ এএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

গাইবান্ধায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও লিফলেট বিতরন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৭০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি সম্বলিত লিফলেট জনগণের মধ্যে বিতরণ করা হয়। পরে মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়।

জেলা বিএনপি সহ-ভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সদর থানা বিএনপির আহবায়ক খন্দকার ওমর ফারুক সেলু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি কাজী আমিরুল ইসলাম ফকু, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, শহর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হানিফ বেলাল, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল হাই, জেলা তাতীদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন পল্টন, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, মহিলা দল নেত্রী তমা বেগম, লাইলী বেগম, ছাত্রদল নেতা তাইফুর রহমান ফুয়াদ,অাসিফজ্জামান ছোটন,সোহেল রানা, শ্রমিক নেতা জাহিদ হাসান বিপ্লব প্রমুখ।

বক্তারা বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি