ঢাকা   ০৫:৫০:৫২ এএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

চৌদ্দগ্রামে বঙ্গবন্ধু ফ্রিজ-এলইডি কাপ টুর্নামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৫০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে “করপাটি ও বৈলপুর আদর্শ সংগঠন” কর্তৃক আয়োজিত ‘বঙ্গবন্ধু ফ্রিজ-এলইডি কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২০’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি ক্রিকেট গ্রাউন্ডে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল। কনকাপৈত ইউনিয়ন আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজী আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী মো. শহিদুল্লাহ্, কনকাপৈত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাঈল হোসেন শাহীন, কনকাপৈত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ভুট্টু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. জয়নাল আবেদীন, সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, করপাটি ও বৈলপুর আদর্শ সংগঠনের সভাপতি কাজী মহিন উদ্দীন নয়ন, বাতিসা ইউনিয়ন নিকাহ্ রেজিস্টার কাজী মো. মহিন উদ্দীন। ডা. কাজী মো. সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য ফারুক বেপারী, কনকাপৈত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ্ আল ফরিদ, সাধারণ সম্পাদক মো. ইসমাঈল হোসেন মজুমদার শাকিল, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল আলম রনি, ক্রীড়া সম্পাদক মোনায়েম হোসেন শ্রাবণ, করপাটি ও বৈলপুর আদর্শ সংগঠনের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল জলিল, সংগঠনের সদস্য একেএম আরিফুল ইসলাম, মো. ইসমাঈল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি