1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন তাবিথ-ইশরাক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ১ হাজার রোজাদারদের মাঝে প্রবাসীর ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুতে বাংলাদেশ কল্যাণ পার্টি-র শোক ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত মৃত্যু নিয়ে ধুম্রজাল চন্দনাইশে লাগড়ী ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার  ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল চন্দনাইশে পৃথক মোটর বাইক দুর্ঘটনায় নিহত-৩, আহত-১

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন তাবিথ-ইশরাক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৬৭ বার

আবদুল্লাহ মজুমদারঃ ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে যৌথ সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও প্রকৌশলী ইশরাক হোসেন। ওই সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করবেন তারা। বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীতে গুলশানের ইমানুয়েলস ব্যাংকুয়েট হলে এ সংবাদ সম্মেলন ডেকেছেন তারা।সোমবার (৩ ফেব্রুয়ারি) তাবিথের মিডিয়া সমন্বয়কারী মাহমুদ হাসান স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।তিনি জানান, তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনের নির্বাচনপরবর্তী যৌথ সংবাদ সম্মেলন ৫ ফেব্রুয়ারি বেলা ১১টায়। গুলশানের ইমানুয়েল ব্যাংকুয়েট হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।উল্লেখ্য, গত শনিবার ঢাকার দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়ে। ঢাকার দুই সিটির ভোটকে ‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় রবিবার ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করেছে দলটি। মঙ্গলবার ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে।ঢাকা উত্তর সিটি করপোরেশনে নৌকা মার্কায় ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হন আতিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী তাবিথ আউয়াল পান ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট পেয়ে বিজয়ী হন শেখ ফজলে নূর তাপস। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ইশরাক হোসেন পান ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net