1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! - শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ 

আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১১৯ বার

প্রেস বিজ্ঞপ্তি :

দেশব্যাপী নারী,শিশু ধর্ষন, হত্যা সহ নানা ধরনের সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদে ১ মার্চ ২৬ (রবিবার) সকাল ১১ টায় চট্টগ্রাম বায়েজিদ শের শাহ কলোনির মোড়ে সামাজিক সংগঠন শিশু কিশোর সংহতির আয়োজনে সংগঠনের সভাপতি ফযসাল উদ্দিন নয়নের সভাপতিত্ত্বে ও নির্বাহী সদস্য ডাক্তার আব্দুর শুকুরের সঞ্চালনায় এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম মহানগর শাখার অর্থ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশন সংরক্ষিত মহিলা (১,২,৩) ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী নাসিমা আলম, প্রধান বক্তা ছিলেন ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্ক -ইউএসএনের নির্বাহী পরিচালক সাংবাদিক মুজিব উল্ল্যাহ্ তুষার।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থান সংঘটিত হয়েছে। পরিবর্তনের দাবি জোরালো হচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে মানুষ। কিন্তু বাস্তবতা হলো—এই আন্দোলনের মধ্যেও শিশু ও নারীদের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন হয়নি। সমাজের অস্থির এই সময়কে কেন্দ্র করে বরং শিশুও নারীদের ওপর নানা ধরনের সহিংসতা ও নিপীড়ন বেড়েছে।

 

প্রতিদিন পত্রপত্রিকায় অসংখ্য নারী ও শিশুর ওপর নির্যাতনের খবর আমাদের কাঁপিয়ে তোলে। এর সঙ্গে সমানতালে চলছে সাইবার সহিংসতা—হয়রানি, অপপ্রচার, ব্যক্তিগত ছবি ও তথ্য ছড়িয়ে দেওয়া, চরিত্রহনন। প্রযুক্তির প্রসার যেমন নতুন সম্ভাবনা তৈরি করেছে, তেমনি নারীদের জন্য তৈরি করেছে নতুন ঝুঁকিও।

 

নতুন সরকারকে নারীর প্রতি সকল ধরনের সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে। একই সঙ্গে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সঠিক তদন্ত নিশ্চিত করে দ্রুততম সময়ে বিচারকার্য সম্পন্ন করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে না পারলে কোনো আন্দোলনই নারীর জন্য প্রকৃত পরিবর্তন বয়ে আনতে পারবে না।

 

নারীর ওপর সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে আমাদের দল-মত নির্বিশেষে একই কাতারে দাঁড়াতে হবে। কারণ নারীর নিরাপত্তা ও মর্যাদা কোনো দলীয় ইস্যু নয়; এটি মানবিক ও সামাজিক দায়িত্ব। সহিংসতার বিরুদ্ধে অবস্থান হতে হবে স্পষ্ট, একক ও আপসহীন—এই প্রত্যয় থেকেই আমাদের এগোতে হবে।

অবিলম্বে সকল ধর্ষকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই!

উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, রবিউল হোসেন,আশিকুর রহমান হিরণ, মোহাম্মদ ফহিম,নাজমুল, রিফাত, তানিসাহা, সামিয়া সহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net