1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি 

টঙ্গীতে ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ২৯৭ বার

ফরিদ আহমেদ নয়ন:
ঋণের বোঝা সইতে না পেরে গাজীপুরের টঙ্গীতে এক যুবক আত্নহত্যা করেছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটেছে। টঙ্গী পূর্ব থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক রাজিব হোসেন নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে প্রেরণ করেন।
নিহতের নাম মো.মামন(২৫)। সে জামালপুর জেলার নান্দিনা গ্রামের মৃত.আবু বক্কর সিদ্দিকের ছেলে।
পুলিশ জানায়, নিহত মামুন কোন কাজ না পেয়ে দীর্ঘদিন যাবত হতাশায় ভুগছিলেন। নিহতের স্ত্রীর শারমিন আক্তার কাজ করেন একটি পোশাক কারখানায়। তাদের দুটি সন্তান রয়েছে।অভাবের কারণে মামুন এলাকায় অনেকের কাছ থেকে বহু টাকা ঋণ করেন। স্বামীর ঋণ পরিশোধ করতে স্ত্রীর বিভিন্ন নামে পর্যায়ক্রমে বেসরকারি সংস্থা (এনজিও) সহ আরও কয়েকটি সংস্থা ও ব্যক্তির কাছ থেকে চড়া সুদে ঋণ নেন। এভাবে তিনি কমপক্ষে কয়েক লাখ টাকা ঋণগ্রস্থ হয়ে পড়েন। এই টাকার সুদসহ কিস্তি তিনি কোনো ভাবেই পরিশোধ করতে পারছিলেন না। পাওনাদারেরা বিভিন্ন সময়ে তাঁর বাড়িতে গিয়ে হানা দিতে থাকেন। ঘটনার দিন সকালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজ ঘরের সিলিং এর সঙ্গে রশি পেঁচিয়ে আত্নহত্যা করেন।মামুন তার পরিবার নিয়ে টঙ্গীর মধ্য আরিচপুর এলাকার আবুল হোসেনের বাড়ির ভাড়াটিয়া।টঙ্গী পূর্ব থানার পরিদর্শক(তদন্ত) মো.জাহিদুল ইসলাম পরিবারের বরাত দিয়ে বলেন, অতিরিক্ত ঋণের বোঝা সইতে না পেরে ওই যুবক আত্নহত্যা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net