1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১০৭ বার

সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ঢাকা কলেজের সবেক ছাত্রনেতা ইমাম হোসাইন কিরনের খোলা চিঠি। জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের কার্যালয়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তিনি বলেন,

 

“”একটি নীতিগত প্রশ্ন:

সংসদীয় আসনে এমপি কার্যালয় কি সময়ের দাবি নয়?

 

আমরা সবাই জানি—

স্থানীয় সরকার ব্যবস্থার প্রতিটি স্তরে নির্দিষ্ট প্রশাসনিক কার্যালয় রয়েছে।

যেমন:

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অফিস

উপজেলা পরিষদের

চেয়ারম্যানের সরকারি কার্যালয়

পৌরসভার চেয়ারম্যানের অফিস

সিটি করপোরেশনের মেয়রের নির্ধারিত কার্যালয়

কিন্তু বাস্তবতা হলো—

একজন সংসদ সদস্য (এমপি)-এর জন্য তাঁর নিজ নির্বাচনী এলাকায় কোনো স্থায়ী সরকারি কার্যালয় নেই!!

ফলে, নির্বাচনের পর স্থানীয় জনগণের সাথে যোগাযোগ, অভিযোগ গ্রহণ বা উন্নয়ন কার্যক্রম তদারকি—এসব কাজ অধিকাংশ ক্ষেত্রেই পরিচালিত

হয়:

ব্যক্তিগত বাসভবন থেকে

অস্থায়ী কার্যালয় থেকে

অথবা দলীয় অফিসের মাধ্যমে!!!

এতে করে সাধারণ জনগণের জন্য সরাসরি যোগাযোগের একটি নিরপেক্ষ ও সহজলভ্য প্ল্যাটফর্ম তৈরি হয় না।

 

আমাদের প্রস্তাবনা:

 

প্রতিটি সংসদীয় আসনে একটি প্রাতিষ্ঠানিক এমপি কার্যালয় প্রতিষ্ঠা করা যেতে পারে, যেখানে—

➤সকল শ্রেণিপেশার মানুষ সহজে প্রবেশাধিকার পাবে

➤লিখিত আবেদন ও অভিযোগ জমা দেওয়ার নির্দিষ্ট ব্যবস্থা থাকবে

➤এমপি মহোদয়ের অনুপস্থিতিতেও প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে

➤জনসম্পৃক্ততা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে

 

একটি বাস্তব প্রশ্ন:

 

আমরা যদি আমাদের এলাকার এমপি মহোদয়ের কাছে কোনো আবেদন বা দরখাস্ত প্রদান করতে চাই—

সেটি কোথায় এবং কীভাবে আনুষ্ঠানিকভাবে জমা দেব?

 

মাননীয় এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম মহোদয়ের সদয় বিবেচনার জন্য প্রস্তাব:

জনগণের সুবিধার্থে এবং কার্যকর জনসংযোগ নিশ্চিত করতে

নিজ নির্বাচনী এলাকায় একটি স্থায়ী ও সবার জন্য উন্মুক্ত এমপি কার্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা কি সম্ভব?

আমরা বিশ্বাস করি, এ ধরনের একটি উদ্যোগ জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে কার্যকর যোগাযোগ ও আস্থার সেতুবন্ধন তৈরি করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net