ঢাকা   ০২:০৯:০৫ পিএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

নবীগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে – অবৈধ দোকান পাট দখল মুক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৪৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম :
নবীগঞ্জে যানজট নিরসনের লক্ষ্যে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন এর যৌথ উদ্যোগে শুরু হয়েছে অবৈধ দোকান পাট উচ্ছেদ অভিযান। গতকাল বুধবার বেলা ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অভিযান চলাকালে শহরের নতুন বাজার মোড়, হাসপাতাল সড়ক, শেরপুর রোড, আনমনু রোড, ওসমানী রোডস্থ চৌমুহনীসহ বিভিন্ন রাস্তার উপর স্থাপিত অবৈধ দোকান পাট উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী ও সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মমিন। এ সময় নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, প্রেসক্লাব সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া, শ্রমিক ইউনিয়নের সভাপতি এওর মিয়া, মিনি বাস মালিক সমিতির সাধারন সম্পাদক মাহবুবুর রহমান সুমন, কাউন্সিলর বাবুল চন্দ্র দাশ, পৌর সচিব আজম হোসেন প্রমূখ। অভিযান কালে যত্রতত্র স্থানে অবৈধভাবে গড়ে উটা দোকান পাট, দোকানের সামনে অতিরিক্ত জায়গা দখল মুক্ত করেন। ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে। এছাড়াও শহরের যত্রতত্র স্থানে অবৈধ পার্কিং বন্ধ করা হয়েছে,।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি