1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় গোলা গুলিতে ২ জন নিহত! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয়

মাগুরায় গোলা গুলিতে ২ জন নিহত!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ২৯৯ বার

মোঃ সাইফুল্লাহঃ মাগুরা সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে দুই যুবক নিহত হয়েছেন; যাদেরকে ডাকাত সর্দার বলে দাবি করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বরুনাতৌল গ্রামের একটি মাঠে গোলাগুলির এ ঘটনা ঘটে। নিহতরা হলেন লাভলু মণ্ডল (৩৮) ও দাউদ মোল্লা (৩৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানা পুলিশের ওসি সাইফুল ইসলাম বলেন, গোলাগুলিতে নিহতরা আন্তজেলা ডাকাত দলের সর্দার। লাভলুর বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলায় ও দাউদের বাড়ি একই জেলার বোয়ালমারি উপজেলায়।
তিনি বলেন, মঙ্গলবার রাত দেড়টার দিকে বরুনাতৌল গ্রামের একটি মাঠে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল ডাকাত গোলাগুলিতে লিপ্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও রামদাসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাদেরকে মাগুরা হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net