1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাতৃভাষা দিবসে ‘৮ ফাল্গুন’ ব্যবহারের নির্দেশনা চেয়ে রিট - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কমিটিতে জায়গা না পেয়ে ‘মসজিদে তালা মারার হুমকি টঙ্গীর এক বিএনপি নেতার’ ঈদগাঁওয়ে প্লাবিত এলাকায় জাগ্রত জালালাবাদের রান্না করা খাবার বিতরণ ঈদগাঁওয়ে  ঢলের পানিতে ভেসে যাওয়া শিশুর লাশ উদ্ধার নলুয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার চলাচলের সড়কের বেহাল দশা, টিউবওয়েল ও সড়ক বাতি নেই  চন্দনাইশ পৌরসভার পশ্চিম হারলায় ২ যুগ পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি  ঈদগাঁওয়ে পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি’র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত যৌথ ব্যবসার নামে প্রতারণা: সৌদি প্রবাসীর দোকান দখল, শূন্য হাতে দেশে ফেরত

মাতৃভাষা দিবসে ‘৮ ফাল্গুন’ ব্যবহারের নির্দেশনা চেয়ে রিট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪১০ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
দেশের সকল সরকারি-বেসরকারি পর্যায়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য ২১শে ফেব্রুয়ারির পাশাপাশি বাংলা মাসের ৮ই ফাল্গুন রাখা এবং ব্যবহারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় চুয়াডাঙ্গার বাসিন্দা নসকর আলীর পক্ষে আইনজীবী মনিরুজ্জামান লিংকন রিটটি করেন। পরে রিটের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন রিটকারী আইনজীবী নিজে।

রিটে সকল সরকারি-বেসরকারি পর্যায়ে ২১ ফেব্রুয়ারির সঙ্গে বাংলা সাল ও ৮ ফাল্গুন তারিখ ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশনার পাশাপাশি ৮ ফাল্গুন তারিখ ব্যবহার করতে বিবাদীর নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রিটে মন্ত্রী পরিষদ সচিবকে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হতে পারে বলে জানান রিটকারীর আইনজীবী।

তিনি বলেন, যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি, আবার সরকার ২১ ফেব্রুয়ারিকে সামনে রেখে ক্যালেন্ডার ঠিক করেছেন। সেখানে ৮ ফাল্গুন যাতে ২১ তারিখের সঙ্গে লেখা থাকে, আমরা সেই দাবিটি করেছি রিটে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net