1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শর্টফিল্মে বঙ্গবন্ধুর প্রতি পিতা-পুত্রের শ্রদ্ধা - "কেমন যেন বাংলাদেশ " ফিল্মটি মুক্তি পাচ্ছে ১৭ মার্চ জন্ম শত বর্ষে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

শর্টফিল্মে বঙ্গবন্ধুর প্রতি পিতা-পুত্রের শ্রদ্ধা – “কেমন যেন বাংলাদেশ ” ফিল্মটি মুক্তি পাচ্ছে ১৭ মার্চ জন্ম শত বর্ষে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৩৮ বার

বিনোদন বাংলাঃ মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছ থেকে ২০ ফেব্রুয়ারি অভিনয়ে একুশে পদক গ্রহণ করেছেন এস এম মোহসীন। পরদিন অংশ নিলেন “কেমন আছো বাংলাদেশ” শিরোনামে শর্টফিল্ম টি- ছবি ঘর মাল্টিমিডিয়া থেকে তৈরি করা হয়েছে।
এতে বাংলাদেশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতি বাবা ও ছেলের প্রেম-শ্রদ্ধা ফুটে উঠবে। বাবা-ছেলের চরিত্রে অভিনয় করছেন এস এম মহসীন এবং আফফান মিতুল।

গল্পে দেখা যায়, বীর মুক্তিযোদ্ধা দরিদ্র এস এম মোহসীন শেখ মুজিবর রহমানের ভক্ত। প্রতিবছর ১৫ আগস্ট আসলে সে একটি গাছ বিক্রি করে মিলাদ পড়ায়, মানুষদের খাওয়ায়। ঘরে বাইরে সবসময় মানুষকে করে বঙ্গবন্ধুর গল্প শোনায়। এতে তার একমাত্র ছেলে আফফান মিতুল ও পূত্রবধূ অন্তরা বিরক্ত হয়।

একসময় এস এম মোহসীন মারা যায়। কাকতালীয়বাবে মৃতবাবার স্বভাব আচার আচরণ ভর করে ছেলে মিতুলের উপর। সে এখন বঙ্গবন্ধুকে বুকে লালন করে। ২৫ বছর পর মিতুল বৃদ্ধ হন। বাবার প্রতি তার দুর্ব্যবহার এখন কষ্ট দেয় তাকে। বাবার লাশের কাছে এসে আফফান মিতুল জানায়, ভালো আছে বাংলাদেশ কারণ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ভালোভাবে দেশ চালাচ্ছে।

সম্প্রতি শেষ হয়েছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সম্পূর্ণ শুটিং। আল আমিন এইচ রুবেলের রচনা ও পরিচালনায় এবং আমজাদ মামুনের প্রযোজিত এই শর্টফিল্মে দেশপ্রেমের একটি মৌলিক গান রয়েছে। স্বয়ং পরিচালকের লেখা এই গানটি গেয়েছেন ক্লোজআপ ওয়ান “মা” খ্যাত গায়ক রাশেদ।

১৭ মার্চ বঙ্গবন্ধুর শতবর্ষে “কেমন আছে বাংলাদেশ” শিরোনামের শর্টফিল্মটি মুক্তি পাবে। আফফান মিতুলের বিপরীতে অভিনয় করেছেন অন্তরা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নজরুল, রাশেদ খান, আমজাদ মামুন, বিল্লু, শাওন, মুসা রুবেল, রবিন, সানজি, আরিয়ান, হাসান সহ আরো অনেকেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net