1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শাহজালালে যাত্রীদের জন্য ফ্রি টেলিফোন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মিরপুর শাহ আলী মাজারে হামলার ঘটনায় বাংলাদেশ সুশীল ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঈদগাঁওয়ে ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের  বর্ষপূর্তি উদযাপন  ঈদগাঁওয়ে ভাদিতলা মানবিক সংগঠনের আত্ম প্রকাশ ও শপথ পাঠ সম্পন্ন জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার  

শাহজালালে যাত্রীদের জন্য ফ্রি টেলিফোন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪১৫ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি টেলিফোন সুবিধা চালু করা হয়েছে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও বিটিসিএলের যৌথ উদ্যোগে ফ্রি ফোন বসানো হয়েছে।

বিমানবন্দরের একজন কর্মকর্তা শ্যামল বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৩ ফেব্রুয়ারি থেকে প্রবাসীরা দেশে ফিরে এখান থেকে কল করে কথা বলতে পারছেন।

ইমিগ্রেশন পার হওয়ার পরই রয়েছে এই টেলিফোন বুথটি। বিমানবন্দরের ভেতরে বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানির বিক্রয় কেন্দ্র থেকে পাসপোর্ট ইস্যু করে সিম কিনে এখান থেকে কথা বলতে পারবেন যে কেউ।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আউয়াল শেখ রিটু নামে এক ব্যক্তি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে চালু হলো যাত্রীদের জন্য ফ্রি টেলিফোন সুবিধা প্রবাসীদের জন্য। বিমানবন্দরে নামার পর প্রিয়জনের সাথে ফোনে যোগাযোগ করে অবস্থান নিশ্চিত করা খুবই প্রয়োজন হয়। ইমিগ্রেশন পার হওয়ার পর ফ্রি টেলিফোন বুথটি দেখতে পাবেন। বিমানবন্দরের ভেতরে বিভিন্ন মোবাইল অপারেটর নেটওয়ার্ক কোম্পানি সিম বিক্রয় কেন্দ্র থেকে পাসপোর্ট ইস্যু করে সিম ক্রয় করতে পারবেন।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net