ঢাকা   ১১:০৯:৫৫ এএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

শ্রীনগরে কারখানায় নিন্ম মানের ও নকল পন্য প্যাকেট করে বিভিন্ন ব্রান্ডের নামে বাজারজাত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৬০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ শ্রীনগরে নিজস্ব কারখানায় নিন্ম মানের ও নকল পন্য প্যাকেটজাত করে বিভিন্ন ব্রান্ডের নামে বাজারজাত করছে একটি কোম্পানী।
শনিবার দুপুরে শ্রীনগর-নওপাড়া সড়কের পাশে পাটাভোগ এলাকার মেসার্স ভাই ভাই কনজুমার প্রোডাক্টসের কারখানায় সরজমিনে গিয়ে দেখা যায় সিটি কোম্পানীর প্যাকেটে ময়দা ও উৎসব কোম্পানীর চটের বস্তায় ১নং নাজিরশাইল চাউল সহ বিভিন্ন পন্য পেকেটজাত করা হচ্ছে। কারখানার বাইরে দুটি অটোরিক্সায় আটা ও চাউলের বস্তা ভরে বাজারজাত করার জন্য অন্যত্র নিয়ে যাচ্ছে বিক্রয় কর্মীরা।
অপরদিকে কারখানার ভেতরে অপরিষ্কার অপরিচ্ছন্ন ভাবে ভাঙ্গানো হচ্ছে নিম্ম মানের হলুদ, মরিচ, ধনিয়া সহ বিভিন্ন রকম মসলা। ভাঙ্গানো এসব মশনার গুড়ার সাথে মেশানো হচ্ছে কৃত্রিম রং ও কাঠের গুড়া।
পাশে প্লাস্টিকের বড় বড় পাত্রে রাখা এসকল মসলার উপর ছত্রাক পরে আছে। ছত্রাক সহ এসব ভেজাল মসলা প্লাস্টিকের জারে ভরে বিএসটিআইয়ের সীল সহ নাইওরী ব্রান্ডের মোড়ক লাগানো হচ্ছে। মোড়কে লেখা মেসার্স ভাই ভাই কনজুমার প্রোডাক্টস ফ্যাক্টরির ঠিকানাও ভুল উল্লেখ করা হয়েছে। তাছাড়া পন্যের গায়ে উৎপাদন ও মেয়াদ উর্ত্তীনের কোন তারিখ নেই। এসময় কারখানায় কর্তব্যরত কেউ ছাড়পত্র বা বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি। পরে জুয়েল নামে একলোক উপস্থিত হয়ে নিজেকে মালিক দাবী করেণ। এসময় তার কাছে নকল পন্য ব্রান্ডের নামে প্যাকেট করে কেন বাজারজাত করছেন জানতে চাইলে তিনি তার বাড়ি উপজেলার বেঁজগাও গ্রামের পরিচয় দিয়ে দম্ভ প্রকাশ করেন।
এব্যাপারে উপজেলা স্যানেটারি ইন্সপেকটর নাসরিন সুলতানা মিলি বলেন, কারখাটির বিষয়ে ভোক্তা অধিকার আইনে ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি