1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা থেকে ২৪ কেজি গাঁজাসহ ৩ জন কে গ্রেফতার করেছে র‍্যাব-১১ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত

কুমিল্লা থেকে ২৪ কেজি গাঁজাসহ ৩ জন কে গ্রেফতার করেছে র‍্যাব-১১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৫০ বার

মোঃসাইফুল ইসলাম,কুমিল্লা :
কুমিল্লার লালমাইয়ে ২৪ কেজি গাঁজা ও চারটি মোবাইল ফোনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বেলঘর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
দুপুরে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে লালমাই উপজেলার বেলঘর গ্রামে বিশেষ অভিযান চালানো হয়। এসময় ২৪ কেজি গাঁজা ও ৪টি মোবাইলফোনসহ মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলাম ওরফে রনি, তৈয়ব আলী ও আবু রাশেদকে আটক করা হয়। তারা সবাই ওই গ্রামের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে লালমাই থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net