1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গেজেট প্রকাশ হয়ে গেছে , ফল বাতিলের সুযোগ নেই : ইসি সচিব - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

গেজেট প্রকাশ হয়ে গেছে , ফল বাতিলের সুযোগ নেই : ইসি সচিব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪১১ বার

আবদুল্লাহ মজুমদার ঃ ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. আলমগীর বলেছেন, ঢাকার দুই সিটি নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ হয়েছে। তাই ফল বাতিলের কোনো সুযোগ নেই। তবে আদালত আদেশ দিলে বাতিল হতে পারে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে বুধবার (০৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।ইসি সচিব বলেন, ‘নির্বাচন বাতিলের কোনো সুযোগ নাই। নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। তবে আদালত করতে পারে। কেউ যদি চায়, আদালত পর্যন্ত যেতে পারে। পরবর্তীতে আদালত যদি কোনো আদেশ দেন নির্বাচন কমিশনকে, সেটা আমরা দেখব।’তিনি বলেন, ‘ইভিএমে যা ভোট প্রকৃতপক্ষে দিয়েছে, ঠিক সেটাই পড়েছে। কারণ এখানে অতিরিক্ত ভোট দেয়ার কোনো সুযোগ নাই। আঙুলের ছাপ ও আইডি কার্ড ছাড়া যেহেতু ভোট দেয়ার কোনো সুযোগ নাই, ভোটারকে অবশ্যই ফিজিক্যালি যেতে হয়েছে। ভোটার কেন্দ্রে না গেলে ভোট দেয়ার কোনো সুযোগ নাই।’

ভোটার সংখ্যার চেয়ে ভোট বেশি পড়ার অভিযোগ প্রসঙ্গে মো. আলমগীর বলেন, ‘একজন ভোট দিতে যান নাই, অথচ তার ভোটটি পড়েছে – এরকম একটা দেখাক। তাহলে বলা যাবে, ভোটাররা আসেননি, অথচ ভোট পড়েছে। ইভিএম সিস্টেমে ভোটার না এলে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। ইভিএমের যে কারিগরি দিক রয়েছে, তাতে এটা সম্ভব না।’

প্রিজাইডিং কর্মকর্তা এক শতাংশের বেশি ভোট নিজের আঙ্গুলের ছাপ ব্যবহার করার অভিযোগের বিষয়ে ইসি সচিব বলেন, ‘কমিশনের কাছে এ ধরনের কোনো অনুরোধ আসে নাই। রিটার্নিং কর্মকর্তার কাছেও এ ধরনের কোনো অভিযোগ আসে নাই। তবে করতে পারে, দুইটা-একটা কেন্দ্রে হয়তো করতে পারে। এখানে ভোটার আছে ৪০০, সেখানে ৪ জনের বেশির আঙুলের ছাপ মিলছে না।

‘এ রকম অভিযোগ এক হাজার কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্র থেকে এমন অভিযোগ এসেছে বলে আমি শুনিনি। রিটার্নিং কর্মকর্তার কাছে জিজ্ঞাসা করেছিলাম, ১ শতাংশের বেশি অনুরোধ এসেছে কি না? তারা বলেছেন, আসেনি।’

ভোটের পরিবেশ নিয়ন্ত্রণে ছিল কি না- এ বিষয়ে তিনি বলেন, ‘নিয়ন্ত্রণ বলতে কী বোঝাচ্ছেন, জানি না। নির্বাচন করার জন্য যে পরিবেশ থাকা দরকার, তার পরিবেশ একেবারে ৯৯ দশমিক ৯৯ শতাংশ ছিল। বাকি পয়েন্ট জিরো জিরো নিয়ে যদি আপনারা কিছু বলতে পারেন। তবে মারামারির কিছু ঘটনা আমরা পরে শুনেছি। নির্বাচনের পরে শুনেছি যে, একই দলের মধ্যে হয়তো বিদ্রোহী প্রার্থী আছে। তারা হয়তো হাতাহাতি করেছে। একেবারে যে ওখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়া, ও রকম মারামারি কোথাও হয়নি।’

গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪ জানুয়ারি গেজেট প্রকাশ হয়েছে। তবে ঢাকা দক্ষিণের ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদের ফল স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net