ঢাকা   ০১:৩৫:৪২ পিএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

গোবিন্দগঞ্জে একদিনের ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ আরও দুইজনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪১৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা :
গাইবান্ধা গোবিন্দগঞ্জে দুইদিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশু সহ আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুইদিনে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে সহ মোট চার জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
জানা গেছে, গত বুধবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার কোমরপুর এলাকায় শিমু বেকারীর কর্মচারী খোরশেদ আলম (৩১) রাস্তার পাশে বেকারীর পিকাপভ্যান রেখে রাস্তা পার হয়ে দোকানে বেকারীর টাকা আদায়ের জন্য যাওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগামী বাস তাঁকে স্বজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গাড়ীর ধাক্কায় খোরশেদ রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত খোরশেদ আলম গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের মফিজল হকের পুত্র। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ পরিদর্শক বাবুল আকতার জানান, ঘাতক গাড়িটি আটক করতে অনেক চেষ্টা করা হয়েছে তবে গাড়ী সনাক্ত করা সম্ভব হয়নি।
এদিকে বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাঁদুপুর সিংগা গ্রামের গোবিন্দগঞ্জ-নাকাইহাট সড়কে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারী চালিত ইজিবাইকের ধাক্কায় ঘটনাস্থলেই তামিম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আবেদুল ইসলামের পুত্র বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার উপ পরিদর্শক আশুতোষ সরকার।
এ নিয়ে গত দুইদিনে একই এলাকায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে সহ চার জনের মৃত্যুর ঘটনা ঘটলো। এর আগে গত মঙ্গলবার রাতে পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়নের অভিরামপুর বাজার এলাকায় হানিফ পরিবহনের একটি দ্রুতগামী কোচ বিপরিত দিক থেকে একটি বাঁশবোঝাই ট্রাকের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে উল্টে যায়। এসময় বাসের ধাক্কায় রাস্তার পাশে দোকানের সামনে বসে থাকা মা এবং তাঁর মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি