1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি আহত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে অধ্যক্ষের কক্ষ খুলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বদলের অভিযোগ, চৌধুরীহাট ডিগ্রি কলেজ সভাপতির বিরুদ্ধে  মাগুরার ২ সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মধুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের দুই পাশে ব্যাতিক্রমী উপায়ে খেজুরের বীজ বোপণ! প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মধুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের দুই পাশে ব্যাতিক্রমী উপায়ে খেজুরের বীজ বোপণ! ঈদগাঁওয়ে তিনদিনের টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা! ভোগান্তিতে পৌরবাসী চন্দনাইশ পৌরসভার অধিকাংশ সড়ক সংস্কারবিহীন অবস্থায়  সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪২৭ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ওপারে বিএসএফ’র গুলিতে রিপন খলিফা নামে এক বাংলাদেশি আহত হয়েছে।
শুক্রবার ভোরে ভারতের নদীয়া জেলার হাঁসখালী খানাধীন রামনগর এলাকায় এ ঘটনা ঘটেছে।
বিজিবি’র ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল কামরুল আহসান শুক্রবার বিকেলে জানান, ভোরে কয়েকজন বাংলাদেশি অবৈধ ভাবে সীমান্ত পার হয়ে ভারতে যায়। এসময় তারা ভারতের রামনগর বিএসএফ ক্যাম্পের টহলদলের সামনে পড়লে তাদের লক্ষ্য করে গুলি করে বিএসএফ। এসময় অন্যান্যরা পালিয়ে গেলে আহত হয় রিপন। সেখান থেকে আহত অবস্থায় তাকে আটক করে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করে বিএসএফ।
শুক্রবার বিকেলে বাঘাডাঙ্গা সীমান্তে বিজিবি ও বিএসএফ’র মধ্যে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বাংলাদেশি নাগরিককে ফেরত চাওয়া হয়। বিএসএফ জানায়, তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। বর্তমানে রিপন কৃষ্ণনগর হাসপাতালে চিকিৎসাধিন আছে। সে বাঘাডাঙ্গা গ্রামের আশরাফ খলিফার ছেলে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net