1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পুনর্নির্বাচন মামা বাড়ির আবদার নাকি : কাদের - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক

পুনর্নির্বাচন মামা বাড়ির আবদার নাকি : কাদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৩১ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার ধানমন্ডি থেকেঃ
ঢাকার দুই সিটির ফল প্রত্যাখান করে পুনর্নির্বাচনের যে দাবি বিএনপি করেছে সেটিকে মামা বাড়ির আবদার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন কি মামা বাড়ির আবদার নাকি। যদি ইলেকশনে কোনো প্রকার জালিয়াতি বা কারচুপি হত, তাহলে ভোটার উপস্থিতি অনেক বেশি হতে পারত। কারচুপি জালিয়াতি হলে তো উপস্থিতি এত কম হওয়ার কথা না।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডি ৩/এ আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপির দাবির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন বলার জন্য এসব বলছে। বিরোধিতা করার জন্য বিরোধিতা করছে। বিএনপি নিজেও জানে এই নির্বাচনে কোনো ধরনের সহিংসতা হয়নি। আমি বলব শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জনগণের ভোটে তারা নির্বাচিত হয়েছে।

সিটি নির্বাচন নিয়ে সার্বিকভাবে আওয়ামী লীগ খুশি কিনা এমন এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভোট নিয়ে তো আমরা সন্তুষ্ট। একটা ভালো নির্বাচন হয়েছে। কোনো প্রকার সহিংসতা ছাড়া একটা শান্তিপূর্ণ ইলেকশন হয়েছে। এটা সরকারের জন্য স্বস্তির বিষয় বটে।

কাউন্সিলর পদে বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে আওয়ামী লীগ কী সিদ্ধান্ত নেবে এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, নেত্রী দেশে ফিরলে নির্বাহী কমিটির বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

মেয়র পদে জয়ীরা সংখ্যাগরিষ্ট ভোটে জয়ী না হওয়া নিয়ে যে সমালোচনা হচ্ছে সে বিষয়ে ওবায়দুল কাদের বলেন, পৃথিবীতে যারা উন্নত গণতান্ত্রিক দেশ হিসেবে নিজেদের দাবি করে, তাদের নির্বাচনে কত পার্সেন্ট ভোট পড়ে সেটা একটু দেখবেন। উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে কম ভোট পড়ে তাহলে কি সেসব দেশে গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে।

ভোটার কম উপস্থিতির ব্যাখ্যায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভোটের আগে দুদিন ছুটি ছিল। মানুষ গ্রামের বাড়িতে ছিল। আর আমাদের নিজেদের মধ্যেও কিছুটা দুর্বলতা আছে। সেগুলো আমরা খতিয়ে দেখব

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net