1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানবিক কারণেই খালেদা জিয়ার মুক্তি জরুরি : ফখরুল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ

মানবিক কারণেই খালেদা জিয়ার মুক্তি জরুরি : ফখরুল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৯২ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি নিয়ে রাজনীতি না করে সরকারের উচিত মানবিক কারণে মুক্তি দেওয়া। আজ শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

এর আগে সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘খালেদার মুক্তির বিষয়ে মির্জা ফখরুল তাকে ফোন করেছিলেন।’ এ বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘উনি কি বলেছেন, এটা উনাকে জিজ্ঞাসা করলে, উনাকে বললে বেটার হবে। এখন প্রশ্ন হচ্ছে দেশনেত্রীর শরীরের অবস্থা গুরুতর অবনতি হয়েছে। ট্রিটমেন্টের জন্য বিদেশ পাঠাতে তাঁর পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, সরকারের এখন আর এগুলো নিয়ে অন্য কোনো রাজনীতি না করে সম্পূর্ণ মানবিক কারণে তাঁকে মুক্তি দেওয়া অত্যন্ত জরুরি।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবি নিয়ে তারা দুই বছর ধরেই কোর্টে যাচ্ছেন, কথা বলছেন, রাস্তায় নামছেন। তিনি বলেন, ‘কিছুদিন আগে খালেদা জিয়ার পরিবার লিখিতভাবে বিএসএমএমইউ-এর ভাইস চ্যান্সেলরকে তাঁর অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য চিঠি দিয়েছেন।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছাড়াও খালেদা জিয়ার আইনজীবীদের সঙ্গেও বৈঠক করেন মির্জা ফখরুল। বৈঠক শেষে খালেদার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আমরা আবার ম্যাডামের জামিনের আবেদন করব। আশা করি, অন্তত দেশবাসীকে আমাদের হাইকোর্ট বিভাগ এমন একটি ইঙ্গিত দেবেন যে, দেশে বিচার ব্যবস্থা আছে। বিচার ব্যবস্থা না থাকলে খালেদা জিয়াকে আমরা জামিন দিতাম না।’ আগামী সপ্তাহ নাগাদ জামিন আবেদন করা হতে পারে বলে জানান এই আইনজীবী।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ, খালেদা জিয়ার আইনজীবীদের মধ্যে জয়নাল আবেদীন, ফজলুর রহমান ও কায়সার কামাল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net