1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোমবারের মধ্যে গ্রামীণফোনকে দিতে হবে ১০০০ কোটি টাকা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

সোমবারের মধ্যে গ্রামীণফোনকে দিতে হবে ১০০০ কোটি টাকা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৮০ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
সোমবারের মধ্যে গ্রামীণফোনকে দিতে হবে ১০০০ কোটি টাকা
আগামী সোমবারের মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এক হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে গ্রামীণফোনের। আপিল বিভাগ এই অর্থ পরিশোধ করতে বলেছেন। একই সঙ্গে সোমবার গ্রামীণফোনের রিভিউ আবেদনের ওপর আদেশের জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এ দিন ধার্য করেন।

শুনানিকালে আজ গ্রামীণফোনের আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা মনে করেন বাংলাদেশের কোর্ট ছোট কোর্ট। এই ভাবনা খুবই কষ্টকর। এটা সর্বোচ্চ আদালত।’

এর আগে গত বছরের ২৪ নভেম্বর দেশের সর্বোচ্চ আদালত বিটিআরসির নিরীক্ষা দাবির ১২ হাজার কোটি টাকার মধ্যে ২ হাজার কোটি টাকা তিন মাসের মধ্যে বিটিআরসিকে পরিশোধ করতে সময় বেঁধে দিয়েছিলেন। আপিল বিভাগের এই আদেশ পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে গ্রামীণফোন আবেদন করে। আজ তা শুনানির জন্য ওঠে।

আদালতে গ্রামীণফোনের পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন ও মেহেদী হাসান চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। আর বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী খোন্দকার রেজা-ই রাকিব।

আজ শুনানির শুরুতে গ্রামীণফোনের আইনজীবী এ এম আমিন উদ্দিন বলেন, বিটিআরসির মূল দাবি ২ হাজার ৩০০ কোটি টাকা। এ নিয়ে মামলা হয়েছে। ২ হাজার কোটি টাকা দেওয়া হলে ৮৭ শতাংশ অর্থ পরিশোধ করা হচ্ছে।

আদালত বলেন, ‘আদালতের আদেশ কতটুকু বাস্তবায়ন করেছেন?’ জবাবে গ্রামীণফোনের আইনজীবী বলেন, ‘৫০০ কোটি টাকা অফার করা হয়েছে। বিটিআরসি সেই টাকা নেয়নি। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে। এর আগে আবেদনটি করা হয়েছে। বিটিআরসি বলেছে, ২ হাজার কোটি টাকার কম নিলে আদালত অবমাননা হবে।’ তিনি আদালতে মূল দাবির ২৫ শতাংশ পরিশোধ করার আদেশ দেওয়ার আরজি জানান।

আদালত তখন বলেন, ‘আমরা বললাম ২ হাজার কোটি টাকা দিতে। আপনারা বলছেন ৫০০ কোটি টাকার কথা।’ গ্রামীণফোনের আইনজীবী বলেন, ‘বিটিআরসির মূল দাবি ২ হাজার ৩০০ কোটি টাকা। উনারা কোনোভাবে আমাদের সুযোগ দিচ্ছে না।’ আদালত বলেন, ‘বিটিআরসির দাবি ১২ হাজার কোটি টাকা। আমরা ২ হাজার কোটি টাকা দিতে বললাম। আপনারা আপিল বিভাগের আদেশ উপেক্ষা করছেন?’ গ্রামীণফোনের আইনজীবী তখন অর্থ পরিশোধের জন্য সময় বাড়ানো ও কিস্তিতে পরিশোধের আরজি জানান।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, কোনো অর্থই পরিশোধ করা হয়নি। ছয় মাসের জন্য প্রশাসক নিয়োগ করা হলে সব আদায় করা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net