1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হরতালের সমর্থনে ঢাবিতে ছাত্রদলের মিছিল, গাড়ি ভাঙচুর - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

হরতালের সমর্থনে ঢাবিতে ছাত্রদলের মিছিল, গাড়ি ভাঙচুর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৩৭ বার

মোঃ আবদুর রহিম :
ঢাকার ‍দুই সিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বিএনপির ডাকা হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে পলাশী মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিল চলাকালে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

তবে অভিযোগ অস্বীকার করে ঢাবি ছাত্রদলের সদস্য সচিব আমানুল্লাহ আমান বলেন, আমরা হরতালের সমর্থনে শান্তিপূর্ণ একটি মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেছি। আমাদের মিছিল থেকে গাড়ি ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমানউল্লাহ আমান ও যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন প্রমুখ অংশ নেন।

এছাড়া হরতালের সমর্থনে গতকাল শনিবার রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আল মেহেদী তালুকদারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কাঁটাবন থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net