1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১৪ ফেব্রুয়ারি স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস উপলক্ষে গাইবান্ধায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মিছিল সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

১৪ ফেব্রুয়ারি স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস উপলক্ষে গাইবান্ধায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মিছিল সমাবেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৪৬ বার

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা :
স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংগঠন কার্যালয়ের সামনে এক সমাবেশে মিলিত হন তারা। সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, সহ-সভাপতি মাহাবুব আলম মিলন, সাংগঠনিক সম্পাদক বন্ধন কুমার রায়, কলি রাণী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ১৪ ফেব্রুয়ারীর চেতনা ভুলিয়ে দিতে পশ্চিমা সংস্কৃতি থেকে আমদানি করা হয়েছে ‘ভ্যালেটাইন ডে’। একটি মহল জাফর, জয়নাল, কাঞ্চন, দিপালী সাহাদের ভুলিয়ে দিয়ে ১৪ ফেব্রুয়ারীকে প্রেম প্রণয়ের দিন হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। কিন্তু ছাত্র সমাজের তেজদীপ্ত আত্মত্যাগের এ অত্যুজ্জল ইতিহাস কোন ব্যবসায়িক প্রচারণার চোরাবালিতে হারিয়ে যেতে দেয়া যাবে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net