1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় প্রাণ হারালেন সিবিএস নিউজের প্রডিউসার মারিয়া - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

করোনায় প্রাণ হারালেন সিবিএস নিউজের প্রডিউসার মারিয়া

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৪৩৮ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের একজন বার্তা প্রযোজকের মৃত্যু হয়েছে। নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ৫৪ বছর বয়সী ওই নারী প্রাণ হারান। সিবিএস কর্তৃপক্ষ টুইটারে দেওয়া এক বার্তায় তাদের ‘অত্যন্ত প্রিয়’ মারিয়া মারকেডারের মৃত্যুর কথা জানিয়েছে।

কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে তিনি নিউইয়র্কের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। অন্য রোগে আক্রান্ত হয়ে তিনি গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে ছুটিতে ছিলেন। তিন দশক ধরে তিনি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এই গণমাধ্যমে কাজ করছিলেন। সম্প্রতি সংবাদমাধ্যমটির ট্যালেন্ট স্ট্রাটেজি বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

সিবিএস কর্তৃপক্ষ জানিয়েছে, ‌‘বিগত ২০ বছর ধরে ক্যানসার ও অন্যান্য সংশ্লিষ্ট রোগের সঙ্গে লড়াই করছিলেন তিনি। অনেক চিকিৎসা ও সার্জারি করা হয়েছে তার দেহে। সিবিএস নিউজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লরিও ওরল্যান্ডো বলেন, ‘মারিয়া ছিল সবার বন্ধু।’

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা এখন প্রায় ১ লাখ ৪০ হাজার। সবচেয়ে বেশি আক্রান্ত নিউয়র্কে। সেখানে প্রায় ৬০ হাজার মানুষের দেহে কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এছাড়া দেশটিতে করোনায় ২ হাজার ৪৩৮ মৃত্যুর মধ্যে ১ হাজারই নিউইয়র্কের বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net