1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাউন্সিলার খোরশেদের উদ্যেগে নারায়ণগঞ্জে যানবাহন ও মসজিদ মন্দিরে জীবাণুনাশন স্পে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জনগণের সেবক হিসেবে কাজ করুন : কর্মকর্তাদের উদ্দেশ্যে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পে-স্কেলের গেজেট প্রকাশে লাগবে আরও সময়, আসছে ৭ পৃথক এসআরও উন্নয়নের স্বার্থে দেশ বিরোধী ষড়যন্ত্রকারিদের কোন ছাড় দেয়া হবেনা -জেলা আইন শৃঙ্খলা সভায় এম পি মনোযার হোসেন খান নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকসংক্রান্ত তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন  ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৮ আমি নির্বাচিত হলে চসিক সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১ (১,২,৩) কে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- মহিলা কাউন্সিলর প্রার্থী রোকসানা বেগম মাধু গোলাপাহাড় মহাশ্মশান ও মন্দিরে ৪ পদে নতুন নেতৃত্ব, সভাপতি আর.কে. দাশ রুপু, সম্পাদক রুবেল দে

কাউন্সিলার খোরশেদের উদ্যেগে নারায়ণগঞ্জে যানবাহন ও মসজিদ মন্দিরে জীবাণুনাশন স্পে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৫১৩ বার

নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বাজার এলাকায় রিকশা সহ বিভিন্ন যানবাহন ও ওয়ার্ডের সকল মসজিদের ভিতরে ও বাইরে জীবাণুনাশক করতে স্প্রে করেছেন স্থানীয় কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
রোববার (২২ মার্চ) দুপুর থেকে বাজার এলাকায় সহ তার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান করে পরিচ্ছন্ন কর্মীদের দিয়ে এই জীবাণুনাশক স্প্রে ছিটিয়ে দেন তিনি। জীবাণুনাশক স্প্রে তে ব্যবহার করা হয়েছে ২০ লিটার পানির সাথে এক চামচ ব্লিচিং পাউডার। এটি জীবাণুনাশক করতে খুবই উপকারি বলে কাউন্সিলর জানান।
খোরশেদ জানান, আমার ১৩ নং ওয়ার্ডের বাসিন্দাদের জন্য আমি ইতোমধ্যে নিজেই হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করে তা আমার কার্যালয় থেকে সকলকে দিচ্ছি। প্রতিদিন দেড় থেকে দুই হাজার বোতল ৫০ এমএল পরিমানের এলাকাবাসী নিয়ে যাচ্ছেন। এতে আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দের ফর্মূলা ব্যবহার করেছি।
তিনি জানান, এতে সফলতার পর এখন আমি এটির পাশাপাশি জবাণূনাশক স্প্রে তৈরী করে সেটি এলাকায় বিভিন্ন স্থানে বাড়িঘর ও ময়লা নোংরা স্থানের পাশাপাশি যানবাহনেও স্প্রে করে দিচ্ছি। আশা করছি পরীক্ষামূলক এ কাজে আমি সফলতা পাবো।
করোনা প্রতিরোধে এর আগে ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ লিফলেট ও মাস্ক বিতরণ এবং বিভিন্ন স্থানে হাত ধোয়ার বেসিন বসিয়ে তাতে ক্ষারযুক্ত সাবানের ব্যবস্থা করেন। এ ছাড়াও প্রতিটি মসজিদে স্যাভলনের স্প্রের ব্যবস্থা করেন তিনি, যেটি মসজিদে প্রবেশ ও মসজিদ থেকে বের হবার সময় মুসুল্লিদের হাতে স্প্রে করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net