1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুর সিটিতে মশার কামড়ে অতিষ্ঠ জনজীবন, মেয়রের দিকে তাকিয়ে নগরবাসী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ টেকনাফে নাফ নদীতে সন্দেহজনক বোটে তল্লাশি, ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই পাচারকারী চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী

গাজীপুর সিটিতে মশার কামড়ে অতিষ্ঠ জনজীবন, মেয়রের দিকে তাকিয়ে নগরবাসী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২০
  • ২৭৮ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরে মশক নিধন কার্যক্রম মুখ থুবড়ে পড়ে আছে। ফলে দিনের বেলায় মশার উপদ্রপে অতিষ্ঠ জনজীবন।
জানা যায়, দেশের সর্ববৃহৎ সিটি করপোরেশন গাজীপুর।জানা যায়, বিগত ২০১৮ সালে গাজীপুর মহানগরে মেট্রোপলিটন পুলিশিং কার্যক্রম শুরু হয়। শিল্প অধ্যুষিত গাজীপুর মহানগরে দুটি বিসিক শিল্প জোন রয়েছে। নগরীতে ৪০ লাখের বেশি মানুষের বসবাস। অথচ ঘনবসতিপূর্ণ মহানগরটিতে মশক নিধন কার্যক্রম মুখ থুবড়ে পড়ে আছে।
গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য পরিদর্শক মদন চন্দ্র দাস জানান, মহানগরে মশক নিধনে ফগার মেশিন সংখ্যা ৩৫টি। অথচ ৩০টি ফগার মেশিন মশক নিধনের ব্যবহৃত হচ্ছে না। তবে ৫টি ফগার মেশিন নগরীর টঙ্গী ও জয়দেবপুর শহরের কিছু গুরুত্বপূর্ণ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাড়ির আশপাশে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে জয়দেবপুর শহরে গাজীপুর জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের সরকারি বাসভবনের আশপাশে মশক নিধন করা হচ্ছে। চলতি বছরের মে মাস থেকে নগরব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু হতে পারে বলে তিনি জানান।
এ ব্যাপারে ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব সাদেক আলী বলেন আমরা এলাকায় মশার উপদ্রব বেড়ে গেছে। আমি মশার ওষুধ এর আবেদন করেছি, কিন্তু এখন ও কোন উত্তর পাইনি।
৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাশেম বলেন , আমার ওয়ার্ডটি সবচেয়ে নিম্নমানের এলাকা। এখানে দিনেরবেলায় মশার কামড়ে মানুষ অতিষ্ঠ। ভবিষ্যতে কি হবে বলা মুশকিল।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম সোহরাব হোসেন জানান, কাউন্সিলরা জনপ্রতিনিধি। মশক নিধন তাদের দায়িত্ব ও কর্তব্য।
খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় যত্রযত্র ময়লা আবর্জনার ভাগাড়। নগরীর ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও ময়লা আবর্জনার ভাগাড়। এজন্য মশার বংশবিস্তার বেশি হচ্ছে বলে স্থানীয় লোকজন দাবি করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net