1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় এএসআই নিহত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের কমিটি গঠন সভাপতি গনি, সাধারণ সম্পাদক রাকিব ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা নিহত!  বিক্ষোভ, সড়ক অবরোধ মাগুরার শ্রীপুরে ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চ ও ২৮ অক্টোবর পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় এএসআই নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৪১২ বার

নিজস্ব প্রতিবেদক |
ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় কাফরুল থানার এএসআই মো. জাহাঙ্গীর নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে আটটার দিকে আগারগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুজ্জামান এই তথ‌্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে নয়টার দিকে জাহাঙ্গীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় ছিনতাইকারীদের ধরতে যান। তাকে দেখে ছিনতাইকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে তিনিও দৌড় দেন। এই সময় দ্রুতগতির আলিফ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে উল্লেখ করে ওসি বলেন,‘জাহাঙ্গীর এক বছরের বেশি সময় কাফরুল থানায় কর্মরত ছিলেন।’ তার গ্রামের বাড়ি পাবনার সাঁথিয়া থানা এলাকায় বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net