ঢাকা   ০৯:১৪:২০ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

টঙ্গীতে হাসপাতালের ব্যবহার করা মাস্ক ও হ্যান্ড গ্লাভস নতুন করে বিক্রির করার অভিযোগে আটক ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ৪১২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ফরিদ আহম্মেদ নয়ন, টঙ্গী :
বাজারে করোনা আতঙ্কের পরিবেশ কাজে লাগিয়ে চড়া দামে মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিক্রি করে কালোবাজারি শুরু করেছে গাজীপুরের টঙ্গীর নাছির (৪২) নামের এক ব্যক্তি। টঙ্গী পূর্ব থানা পুলিশ খবর পেয়ে গতকাল বিকালে টঙ্গীর চম্পাকলি সিনেমা হলের পিছোনের একটি বস্তি বাড়িেেতে অভিযান চালিয়ে আয়রনের দোকানি আহালিয়া (৩৭) ও বাড়ির কেয়ারটেকার ইমরান (২৭) কে আটক করে। এসময় মূল হোতা নাছিরের ঘর থেকে সাত বস্তা রক্তমাখা মাস্ক, দুইবস্তা সেলাইনের তার, দুই বস্তা হ্যান্ড গ্লাবস ও ছয় বতল ক্যামিকেল ইদ্ধার করা হয়।
আশপাশের ভাড়াটিয়ারা জানান, নাছির রাজধানীর উত্তরা, টঙ্গী ও গাজীপুরের অধিকাংশ হাসতাপালের ব্যবহার করে ফেলে দেওয়া মাস্ক মেয়াদ উত্তীর্ণ শ্যাম্পু দিয়ে ধুয়ে আয়রন করে আবার দ্বীগুন মূল্যে বাজারে বিক্রি করে আসছে। তারা বলেন গভীর রাত হলে নাছির বাহির থেকে লোকজন এনে ব্যবহার করা মাস্ক ও গ্লাবস শ্যাম্প দিয়ে পরিস্কার করত দিনের বেলায় মাস্ক অয়রন দিয়ে ইস্তারী করে প্যাকেটজাত করে বাজারজাত করত। সে গত তিন মাস যাবৎ এমন ব্যবসা কওে আসছে। অভিযানের সময় মুল হোতা নাছির বাসায় না থাকায় পুলিশ তাকে আটক করতে পারেনি।
টঙ্গী পূর্ব থানা ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থল থেকে দু‘জনকে আটক করা হয়েছে। তবে, ঘটনার সাথে জরিতদের আটক করতে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি