1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নানা আয়োজনে বাগেরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা 

নানা আয়োজনে বাগেরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
  • ৩৬৯ বার

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যান থেকে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা জাগ্রত যুবসংঘের আয়োজনে শাপলা নীড় ও জাইকার সহযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্যোগ প্রস্তুতি মেলা উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০টি স্টল অংশগ্রহন করে। মেলা পরিদর্শণ শেষে স্বাধীনতা উদ্যানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলাম, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা শাপলা নীড়ের কান্ট্রি ডিরেক্টর তোমোকো উচিয়ামা, জাগ্রত যুব সংঘের নির্বাহী পরিচালক টিএম জাকির হোসেন, বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি এ্যাড: এম,ডি মোজাফফর হোসেন প্রমুখ।
এছাড়া দিবসটি উপলক্ষে বাগেরহাট বহুমুখি কলেজিয়েট স্কুলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দূর্যোগকালীন করণীয় বিষয়ে মহোড়া অনুষ্ঠিত হয়। স্বাধীনতা উদ্যানে দূর্যোগ প্রস্ততি নিয়ে সচেতনতা মূলক মঞ্চ নাটক উপস্থাপন করেণ শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net