1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রেমে ব্যর্থ হয়ে পরিকল্পিতভাবে হত্যা করে জাহেদকে গ্রেফতার ৩ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল শুরু সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল সাইবার ইউজার দলের দেশব্যাপী জেলা ইউনিট কমিটির সমন্বয়ক এস. আলম ইসরাৎ সিলেটে সংবর্ধিত স্থবির ঘরোয়া লিগ, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কোয়াব সভাপতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, দাবি ইরানের  কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন  বৃহত্তর নোয়াখালীকে বাঁচাতে মুছাপুর রেগুলেটর পুনঃস্থাপন জরুরী: পানিসম্পদ মন্ত্রী  ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী

প্রেমে ব্যর্থ হয়ে পরিকল্পিতভাবে হত্যা করে জাহেদকে গ্রেফতার ৩ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ৩৫৪ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি- মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম |
প্রেম এবং পাওনা টাকার কারনেই নির্মমভাবে খুন হন নবীগঞ্জের বহুল আলোচিত পাহাড়পুর গ্রামের জাহেদ হোসেন। ঘটনার ১৪ দিনের মধ্যে হত্যাকান্ডের ক্লু উদঘাটন করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে নবীগঞ্জ থানায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই লুমহর্ষক ঘটনার বর্ণনা করেন নবীগঞ্জ-বাহুবল সার্কেল এ এসপি মোঃ পারভেজ আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পাহারপুর গ্রামের মোঃ রফিক মিয়ার ছেলে শেরপুর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী জাহেদ হোসেন (২২) গত ০৪ মার্চ ২০২০ ইং বুধবার রাতে শেরপুর থেকে তার দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ী যাওয়ার পথে মজলিশপুর ও পারকুল পাওয়ার প্লান্টের রাস্তার মধ্যবর্তী স্থানে তার মোটরসাইকেল গতীরোধ করে একদল দুর্বত্ত তাকে খুন করে তার লাশ রাস্তার পাশেই ফেলে রেখে চলে যায় দুর্বত্তরা। ঘটনার খবর পেয়ে পরদিন পুলিশ লাশ উদ্বার করে। এ ঘটনায় নিহতের মা মোছাঃ মনোয়ারা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নবীগঞ্জ থানার মামলা নং ০৫ তারিখ ০৬/০৩/২০২০ইং।
এ ঘটনার পর পুলিশ ঘটনার মুটিভ উদঘাটন করতে মাঠে নামে। এক পর্যায়ে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সাথে জড়িত মুল হুতা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ইছগাও গ্রামের ধনাই মিয়ার পুত্র সাবেক প্রেমিক মোহাম্মদ আলী রুবেল (২৬) কে তার গ্রামের বাড়ী থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। এক পর্যায়ে গ্রেফতারকৃত রুবেলের তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উজিরপুর গ্রামের লাল মিয়ার পুত্র রিপন মিয়া (৩০) ও মৌলভী বাজার জেলা সদরের ঘোড়াখাল গ্রামের জমশেদ মিয়ার পুত্র রনি (২৩) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে হত্যাকান্ডের মুলহুতা মোহাম্মদ আলী রুবেল গত বৃহস্পতিবার হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্ধী প্রদান করে। অপর আসামীদের রিমান্ডে নিয়ে এসে মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হবে। এ সময় এ এসপি পারভেজ আলম চৌধুরী জানান, ধৃত রিপন মিয়ার ফুফাতো বোন জগন্নাথপুর থানার রানীগঞ্জ ইউপির জনৈকা যুবতীর সাথে দীর্ঘদিন ধওে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ধৃত মোহাম্মদ আলী রুবেল এর। এরই মধ্যে ওই যুবতী রিপনদেও বাড়ি বেড়াতে আসলে নিহত জাহেদ হোসেন এর সাথে পরিচয় হয়। এক পর্যায়ে তাদেও মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ফলে ৬ ই মার্চ পারিবারিকভাবে বিবাহের তারিখ নির্ধারনের কথা টিক হয়। এই খবর জানতে পারে সাবেক প্রেমিক হত্যাকারী মোহাম্মদ আলী রুবেল। এর আগে ধৃত রিপন এবং রনির নিকট নিহত জাহেদের পাওনা টাকা নিয়ে বাকবিতন্ডা হয়। এই ঘটনাটি রুবেল জানতে পারে ওই ৩ জন মিলে জাহেদ হোসেনকে হত্যা করার পরিকল্পনা করে। স্থানীয় সোর্সেও মাধ্যমে জাহেদ হোসেনের অবস্থা নির্ণয় করে ৪ মার্চ দিবাগত রাতে পরিকল্পিতভাবে জিআই পাইপ দিয়ে জাহেদ হোসেনকে নির্মমভাবে খুন করে পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net