1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোট না দিয়েই ফিরে যেতে হলো নৌকার প্রার্থী মহিউদ্দিনকে! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ভোট না দিয়েই ফিরে যেতে হলো নৌকার প্রার্থী মহিউদ্দিনকে!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৩৭৮ বার

আবদুল্লাহ মজুমদার ঃ ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ভোট দিতে পারেনি আওয়ামী লীগের প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন।

ভোটার তালিকায় নাম না ওঠায় তিনি ভোট দিতে পারেননি বলে জানা গেছে।
শনিবার সকাল ১০টার দিকে কলাবাগান লেক সার্কাস বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে হাজির হন মহিউদ্দিন।

এসময় ইভিএমে ভোট দিতে তার আঙুলের ছাপ নেয়া হলে তা মেলেনি। এরপর ভোটার তালিকায় তার নাম খুঁজে পাওয়া যায়নি।

ফলে আধা ঘণ্টা থেকে ভোট না দিয়েই ফিরতে হয় তাকে।

ব্যবসায়ী নেতা মহিউদ্দিন ঢাকার উত্তরা এলাকার ভোটার ছিলেন। রাজনীতিতে নেমে এবার ঢাকা-১০ আসনে ক্ষমতাসীন দলের প্রার্থী হওয়ার পর ভোটার তালিকায় নাম স্থানান্তরের আবেদন করেন তিনি।

উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহনাজ পারভীন বলেন, ‘তফসিল ঘোষণার দুদিন আগে এ প্রার্থী (মহিউদ্দিন) স্থানান্তর হওয়ার আবেদন করেছিলেন। উত্তরা থেকে ধানমন্ডির লেক সার্কাস এলাকায় ভোটার এলাকা পরিবর্তন করতে এ আবেদন করেন তিনি। ভোটার তালিকা তো আগেই চূড়ান্ত হয়েছিল। ভোটার স্থানান্তরের পর হালনাগাদ তথ্য হয়ত কেন্দ্রে পৌঁছেনি।

সেই কারণে মহিউদ্দিনের আঙুলের ছাপ মেলেনি বলে জানান তিনি।

শাহনাজ পারভীন বলেন, ইভিএমে ভোটের ক্ষেত্রে আঙ্গুলের ছাপের তথ্যও কেন্দ্রভিত্তিক সংযোজন করতে হয়। এখনও আমাদের কাছে কিছু জানানো হয়নি। এ নিয়ে সহায়তা চাইলে ব্যবস্থা করা হবে।

সংসদ নির্বাচনে প্রার্থীদের সংশ্লিষ্ট এলাকায় ভোটার হওয়ার বাধ্যতামূলক নয়।

তবে মহিউদ্দিন আশা করছেন, জটিলতা কাটিয়ে বিকালের মধ্যে ভোট দিতে পারবেন তিনি।

তিনি বলেন, ‘সেখানে ছোট একটা ভুল হয়েছে। আমি তো অপেক্ষা করেছিলাম। বিকালের মধ্যে তা ঠিক হয়ে যাবে আশা করি। পরে গিয়ে ভোট দেব।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net