ঢাকা   ০৮:৪৫:১৮ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

মাগুরায় ১৩৬ জন হোম কোয়ারেন্টাইনে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ৪১৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ, মাগুরা : মাগুরায় বিভিন্ন দেশ থেকে আসা ১টি পৌরসভা ও ৪ টি উপজেলার ১৩৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। ২০ মার্চ শুক্রবার দুপুর পর্যন্ত তাদেরকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়। মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের কন্টোল রুুমের দায়িত্বে নিয়োজিত মেডিকেল অফিসার ডাাঃ আরিফুল ইসলাম এ তথ্য জানান। তিনি আরো জানান গতকাল ১৯ মার্চ দুুুপুর পর্যন্ত যেেখান কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছিল ৮১ জনকে, আজ ২০ মার্চ দুুপুর পর্যন্ত নতুন করে আরো ৫৫ জনসহ মোোট ১৩৬ নেেওয়া হয়েছে।
মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, জেলা, উপজেলা স্বাস্থ্য বিভাগের পাশাপাশি স্থানীয় স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে হোম কোয়ারেইটাইনে থাকা বিদেশ ফেরত ব্যক্তিদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে। শহরের স্টেডিয়ামপাড়া, বরুনাতৈল শ্রীপুর উপজেলার মুজদিয়া, বারইপাড়া,বরিশাট এলাকায় বিদেশফেরত একাধিক ব্যক্তির বিরেুদ্ধে হোম কোয়ারেনটাইন না মানার অভিযোগ উঠায় তাদের ও তাদের পবিরারের সদস্যদের সতর্ক করা হয়েছে। পরবর্তীতে একই ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে।
করোনা প্রতিরোধে মাগুরা শহরে একটি ও তিন উপজেলায় তিনটি কোয়ারেন্টাইন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। একইভাবে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ২০ বেডের ও তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ৫ শয্যার আইসোলেশন ওয়ার্ড স্থাপন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি