ঢাকা   ০৯:৫৩:২৯ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

শ্রীনগরে করোনা সম্পর্কে জনসচেতনতামূলক প্রচার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
  • ৪৪৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আব্দুর রকিব,শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ শ্রীনগরে করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতামূলক প্রচার ও লিফলেট বিতরণ হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় শ্রীনগর কলেজ গেট থেকে এ প্রচার শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ”করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে, সতর্ক হোন, শ্লোগানকে সামনে রেখে এ জনসচেতনতামূলক প্রচার চালান হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ-সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার কবীরের নেতৃত্বে ও শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠুর সার্বিক সহযোগিতায় উপজেলার শ্রীনগর বাজার, ডাক বাংলা, চক বাজার, ছনবাড়ী চৌরাস্তাসহ বিভিন্ন হাট বাজার এলাকায় করোনা ভাইরাস সম্পর্কে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে বলা হয় ও জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নেতা মাহবুব আলম ডিউ, সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট আবু সাঈদ, আওয়ামী লীগ নেতা সোনা মিয়া, শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিমন, যুবলীগ নেতা মো. রনি, ছাত্রীলীগের সাবেক নেতা ওহিদুজ্জামান সাজু, সজিব আহমেদ, প্রিন্স, তপন শেখ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি