ঢাকা   ০১:৩৪:৩৩ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ

শ্রীনগরে প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী পদে নিয়োগের দাবীতে সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৪১২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আব্দুর রকিব,শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ শ্রীনগর উপজেলার ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী পদে নিয়োগের দাবীতে সংবাদ সম্মেলন করেছে আবেদনকারীরা। রোববার বেলা ১১ টায় শ্রীনগর প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মোঃ গোলাম মাওলা নামে এক আবেদনকারী লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী পদে আউট সোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের উদ্দেশ্যে আবেদনপত্র আহবান করা হয়। জারীকৃত নীতিমালা অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসারের স্মারক নং ২৮৮, গত ১২/০৬/২০১৭ খ্রীঃ আনুযায়ী আবেদন করি। কিন্তু দুঃখের সাথে উল্লেখ করছি যে, কতৃপক্ষের দীর্ঘসূত্রীতার ফলে দীর্ঘ ২৮ মাস অতিবাহিত হলেও আমাদের আবেদনে সারা দেওয়া হয়নি। এতে আমাদের অনেকেরই চাকুরীর বয়স সীমা অতিক্রম হয়ে গেছে। অন্যদিকে নতুন নীতিমালা অনুযায়ী আমাদের অনেকের নতুন করে আবেদন করার সুযোগও নেই। সংবাদ সম্মেলনের মাধ্যমে করুন জীবনযাত্রার কথা বিবেচনা করে অতি শ্রীঘ্র তাদেরকে নিয়োগ দেওয়ার আহবান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি