ঢাকা   ১০:১২:৫৪ এএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় প্রজাতির দুই শতাধিক পাখিসহ ২ শিকারী আটক  টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়: শিশু-কিশোরদের উৎসাহিত করতে ৩২টি বাইসাইকেল দিলেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হারুন অর রশিদ কালির বাজার ইউনিয়নে পথিকদের জন্য টিউবওয়েল স্থাপন করলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ মুন্সি আনোয়ারায় ইয়াবা কারবারী টাউট ইব্রাহিম গ্রেপ্তার চন্দ্রগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলা-ৎকা-রের অভিযোগ, শিক্ষক আটক স্বপ্নের গ্রাম নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধকে দুর্বৃত্তের গুলি 

স্ত্রীসহ করোনাভাইরাসে আক্রান্ত কাজী মারুফ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৪৬০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
স্ত্রীসহ করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকাই সিনেমার যুক্তরাষ্ট্র প্রবাসী চিত্রনায়ক কাজী মারুফ। বর্তমানে তারা দুইজনই নিউইয়র্কে অবস্থান করছেন। এ তথ্য নিশ্চিত করেছেন কাজী মারুফের পিতা পরিচালক কাজী হায়াৎ।

কাজী হায়াৎ বলেন, মারুফের স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। মারুফের শরীরেও করোনার লক্ষণ দেখা দিয়েছে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন।
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, আমিও শুনেছি স্ত্রীসহ তিনি আক্রান্ত হয়েছেন। আমি আমেরিকায় ফোন দিয়ে খবর নিয়েছি। যেহেতু তিনি একজন শিল্পী খোঁজ নেওয়া আমার দায়িত্ব। আমি আবার যোগাযোগ করছি আশা করি বিস্তারিত জেনে আপনাদের জানাতে পারবো।

কাজী মারুফ স্ত্রীসহ নিউ ইয়র্কে বসবাস করেন। করোনায় আক্রান্ত হওয়ার কাজী মারুফ ও তার স্ত্রীকে আইসোলেশনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় অবস্থানরত কাজী হায়াত।

২০০২ সালে ‘ইতিহাস’ সিনেমায় অভিনয় দিয়ে কাজী মারুফ তার চলচ্চিত্র জীবন শুরু করেন। কাজী হায়াৎ পরিচালিত প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন কাজী মারুফ। এরপর বাবা কাজী হায়াৎ এর মাধ্যমে খুব অল্প সময়েই ঢাকাই সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করেন এই অভিনেতা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি