ঢাকা   ০৩:৪২:০১ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

স্বাস্থ্য কর্তার নির্দেশে রুম তালাবদ্ব শরনখোলায় খোলা স্থানে সন্তান প্রসব প্রসুতির!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৪৭৯ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য এর ডেলিভারি কক্ষ তালাবদ্ধ থাকায় কর্তব্যরত নার্সরা হাসপাতালের বারান্দায় খোলা স্থানে এক প্রসুতি মায়ের সন্তান প্রসব করিয়েছেন। পরে ওই নবজাতক সহ প্রসুতি (মাকে )হাসপাতাল থেকে বাড়িতে নিয়েগেছেন তার স্বজনরা। তবে , নিজর ব্যার্থতা ঢাকতে স্বাসথ্য কর্মকর্তা এ ঘটনায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী নাইট গার্ড শাহজাহানকে শোকজ করেছেন।
হাসপাতাল ও রোগীর স্বজনদের সুত্র জানায়,গত মঙ্গলবার বিকেলে প্রসব বেদ না নিয়ে উপজেলার রাজৈর গ্রামের মো. শাজাহান হাওলাদারের স্ত্রী এমিলি বেগমকে (২৫) কে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। ওই সময় গাইনি ওয়ার্ড তালাবদ্ধ থাকায় হাসপাতালের বারান্দায় খোলা স্থানে কর্তব্যরত নার্সরা ওই প্রসুতির সন্তান প্রসব করান। এ সময় তিনি একটি পুত্র শিশু জন্ম দেন রএবং তাৎক্ষণিক প্রসুতি ও তার নবজাতককে নিয়ে এ্যামিলীর স্বজনেরা হাসপাতাল ত্যাগ করেন। এ বিষয় নাইট গার্ড শাহজাহান বলেন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিনের নির্দেশে হাসপাতালের প্রসুতির ওই রুমে তালা লাগানো হয়েছে সে ক্ষেত্রে আমার কোন অবহেলা নেই । এছাড়া পরিচয় গোপন রাখার শর্তে, হাসপাতালের কয়েকজন নার্স ও ডাক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন , স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফরিদা ইয়াসমিন যোগদান করার পর তিনি রোগী তাদের স্বজন এবং জন প্রতিনিধি এমনকি হাসপাতালে কর্মরত ষ্টাপদের সাথেও নানা দুরব্যাবহার করছেন । এছাড়া আমাদের চাকুরি খেয়ে ফেলার হুমকি দেন । তার কোন কথার প্রতিবাদ করলে বেয়াদব বলেও কথায় কথায় নাজেহাল করেন । তিনি ক্ষমতার প্রভাব খাটিয়ে সর্বদা ষ্টাপদের দাবড়িয়ে যাচ্ছেন । কিন্তু নিজে কোন রোগী দেখেন না । কেউ দেখাতে চাইলে বলেন, রোগী দেখার দ্বায়িত্ব নাকি তার নেই । পরিবেশ দিন দিন যে দিকে যাচ্ছে তাতে আমরা (ষ্টাপরা) ধৈর্য ধরে রোগীদের সেবা দিতে পারছিনা । এমন জটিলতার উন্নতি না হলে তারা কর্মবিরতিতে যেতে পারেন বলে ইঈিত দেন ।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন বলেন, শুনেছি এক প্রসূতি মা হাসপাতালে এসেছিলেন। তখন চতুর্থ শ্রেণীর কর্মচারী শাহজাহান তালা খুলে না দেওয়ায় ওই মা’ খোলা স্থানে সন্তান প্রসব করেছেন। তাই ওই কর্মচারীকে শোকজ করা হয়েছে। এছাড়া অন্য অন্য অভিযোগের কোন সত্যতা নেই বলে তিনি দাবি করেন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি