1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জ বারে শাহ আজিজুল হক সভাপতি, সহিদুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণের মদ, নগদ টাকা সহ ৫ জন আটক ঈদগাঁওয়ে সংরক্ষিত বন থেকে ২ কাঠুরিয়া আটক  তাজুল বাদ, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ২১ নারীসহ জামায়াতের ৮৮ কর্মপরিষদ সদস্যের তালিকা প্রকাশ বায়েজিদ আরেফিন নগরে নির্মাণাধীন ভবন দখলের অভিযোগ কাগতিয়ার বিরুদ্ধে  ঈদগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন নবীনগরের মেঘনায় বালু সন্ত্রাসীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি 

কিশোরগঞ্জ বারে শাহ আজিজুল হক সভাপতি, সহিদুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ৩০৫ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ:
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত সমন্বয় পরিষদ আইনজীবীদের প্যানেলের প্রার্থী পিপি শাহ আজিজুল হক পঞ্চম বার সভাপতি এবং একই প্যানেলের প্রার্থী মো. সহিদুল আলম শহীদ টানা ১২ বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে নির্বাচনের ভোট গ্রহণ ও গণনা শেষে রাতে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এস এম মাহবুবুর রহমান ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে শাহ আজিজুল হক ২৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মিয়া মোহাম্মদ ফেরদৌস পেয়েছেন ২৩০ ভোট। এছাড়া সভাপতি পদে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী আলহাজ্ব খন্দকার মো. শাহজাহান পেয়েছেন ৪১ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. সহিদুল আলম শহীদ ৩৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী এএম সাজ্জাদুল হক পেয়েছেন ১৩১ ভোট। এছাড়া অপর প্রার্থী মো. সোহেল রানা পেয়েছেন ১৮ ভোট।

এছাড়া নির্বাচনে সহ-সভাপতির দু’টি পদের একটিতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থী শরফুদ্দিন ভূইয়া সবুজ ৩২৫ ভোট, অপরটিতে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী মো. মনসুর আলম ৩০০ ভোট, সহ-সম্পাদক এর দু’টি পদে মিনহাজুল হক খোকা ৩৩৩ ভোট ও মো. মাসুদ মিয়া ২৬৮ ভোট, লাইব্রেরী সম্পাদক পদে মো. আল আমিন -(১) ২৪৭ ভোট, সাংস্কৃতিক সম্পাদক পদে সাইফুল ইসলাম আহমেদ পলাশ ৩১৪ ভোট, অডিটর পদে মো. সাইফুল ইসলাম রাসেল ২৮২ ভোট, সদস্য এর পাঁচটি পদে যথাক্রমে মজিবুল হক চন্নু ৩৭৫ ভোট, মোহাম্মদ আবু সাঈম ৩৫৫ ভোট, মোহাম্মদ কামরুজ্জামান ৩৩৭ ভোট, শান্তনু কুমার সাহা ৩৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net