1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বায়েজিদ আরেফিন নগরে নির্মাণাধীন ভবন দখলের অভিযোগ কাগতিয়ার বিরুদ্ধে  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

বায়েজিদ আরেফিন নগরে নির্মাণাধীন ভবন দখলের অভিযোগ কাগতিয়ার বিরুদ্ধে 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৪ বার

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রামের কাগতিয়া আরেফিন নগর ও আশেপাশের এলাকায় জমি দখল, বিশেষ করে সরকারি খাস জমি জবরদখল ও ভরাট করে প্লট বাণিজ্য করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া, এলাকার বিভিন্ন স্থানে প্রভাবশালী ও লাঠিয়াল বাহিনী ব্যবহার করে সাধারণ মানুষের জমি জোরপূর্বক দখলের ঘটনা ঘটছে। ২০ ফেব্রুয়ারী শনিবার বিকার তিনটায় আব্দুল ওহাব গং এর নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ দেয় কাগতিয়ার লাঠিয়াল বাহিনী এবং জোরপূর্বক দখল করে সাইনবোর্ড টাংগীয়ে কাগতিয়া নিজেদের দখল নেওয়া চেষ্টা করে। এই সময় নির্মানাধী ভাবনের মালিকেরা বাঁধা দিলে সন্ত্রাসী শহীদ ও গিয়াসের নেতৃত্বে প্রায় ৩০/৪০ জন লোক ভবনে মালিকদের উপর লোহার রড,লাঠিসোটা দিয়ে হামলা করে। হামলায় ভবন মালিক পক্ষের ইব্রাহিম, মো.জিয়া,আজু ওয়াজ উদ্দিন সেতু,মো.জসিম, সার্জেন্ট (অবঃ) কাশেম চৌধুরী, আব্দুল কুদুছ সহ আরো কয়েকজন হামলায় আহত হন। জরুরী সেবা ৯৯৯ লাইনে কল বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনে। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে যারা যার বাসায় অবস্থান করছেন বলে জানা যায়।

ভুক্তভোগীরা আইনি প্রতিকার ও প্রশাসনের হস্তক্ষেপের দাবি করে রাতেই বায়েজিদ বোস্তামী থানায় আব্দুল ওহাব বাদী হয়ে ১. মো.শহিদ ২.গিয়াস উদ্দিন, ৩.মো.খোরশেদ ৪.মো.জাহেদুলের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন।

নির্মানাধীন ভবন দখলের ব্যাপারে অভিযুক্তদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে অভিযুক্ত শহিদ বলেন,আব্দুল ওহাব বিগত ছয মাস আগে জায়গা টা আমাদের কাছে বিক্রি করেন,কিন্তু তিনি জায়গা আমাদের কে বুঝিয়ে না দিয়ে সেন্টিগ্রেড করে মার্কেট করছেন তাই আমরা বাঁধা দিয়েছি।

আব্দুল ওহাব বলেন, আমাদের জায়গায় আমরা মার্কেট করতেছি, কিন্তু কাগতিয়া তাদের দাবি করতেছে। আবার যদি নির্মানাধীন ভবনের কাজ করার চেষ্টা করি তাহলে আমি ও আমাদের কে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসাইয়া দিবে বলে ভয়ভীতি ও জানে মেরে পেলার হুমকি দিচ্ছে কাগতিয়ার সন্ত্রাসী বাহিনী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net