1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় ১৪ হাজার প্রবাসীর ৮৭০ জন হোম কোয়ারেন্টাইনে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

কুমিল্লায় ১৪ হাজার প্রবাসীর ৮৭০ জন হোম কোয়ারেন্টাইনে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ৩৩৫ বার

আবু সুফিয়ান রাসেল :
চলতি মাসে প্রবাস থেকে আগত ১৪ হাজার প্রবাসীর মধ্যে ৮৭০ জন হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছেন। সরকারি তথ্যমতে, কুমিল্লায় ১৩ শতাংশ মানুষ প্রবাসে রয়েছেন। এছাড়া পাঁচটি উপজেলা সিমান্তবর্তী। ফলে কুমিল্লায় ঝুঁকির পরিমাণ বেশী।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় থেকে ২০ মার্চ প্রাপ্ত তথ্যমতে, সদর উপজেলায় ২৬, মেঘনা ২১, হোমনা ২১, তিতাস ৭৯, দাউদকান্দি ২৮, মুরাদনগর ৩২১, দেবিদ্বারে ১০, বুড়িচং ১৯, বি. পাড়া ০৯, চান্দিনা ২২, বরুড়া ১২, লাকসাম ৫১, মনোহরগঞ্জ ৫৭, নাঙ্গলকোট ৭৬, চৌদ্দগ্রাম ১৮, সদর দক্ষিণে ৫৭ ও লালমাই উপজেলায় ৪৩ জনসহ কুমিল্লা ৮৭০জন হোম কোয়ারেন্টাইনে আছেন।

শহরতলীর বাসিন্দা মো. কাউছার মন্তব্য করেন, গত দুই সাপ্তাহের মধ্যে যারা প্রবাস থেকে এসেছেন তাদের অনেক হোম কোয়ারেন্টাইনের নিয়ম মানছেন না। তারা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করছেন। শুক্রবার জুমার নামাজে অনেকে শামিল হয়েছেন।

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান বলেন, শুক্রবার পর্যন্ত কুমিল্লা ৮৭০ জন প্রবাসী হোম কোয়ারেনটাইনে আছেন। বৃহস্পতিবার যার সংখ্যা ছিলো ৬১০ জন। কুমিল্লায় ইতোমধ্যে ৮ জন হোম কোয়ারেন্টাইন থেকে বের হয়েছে। তাদের মধ্যে করোনাভাইরাসের কোন উপসর্গ পাওয়া যায়নি।

জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত
১৪ হাজার ১৮৩ জন প্রবাসী কুমিল্লায় এসেছেন। ইতালি, সিঙ্গাপুর, ইরান, কানাডার প্রবাসী বেশী কুমিল্লায়। তাদের একাধিক ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ, স্থানীয় সরকার ও প্রশাসন যৌথভাবে কাজ করছে। এলাকা ভিত্তিক কমিটি করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে সবার অান্তরিকতা প্রয়োজন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডা. মো. মুজিবুর রহমান বলেন, ২০ শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তুত আছে। প্রয়োজনীয় সরঞ্জাম পেয়েছি। জ্বর, সর্দি ও কাশির রোগীগণ প্রাথমিক ভাবে টেলিমেডিসিনের (০১৯৩৫০০৭০৪৯) মাধ্যমে জরুরি বিভাগ থেকে ২৪ ঘণ্টা সেবা নিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net