1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গনি-শহিদ পরিষদ বিজয়ী ডিইউজে নির্বাচন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

গনি-শহিদ পরিষদ বিজয়ী ডিইউজে নির্বাচন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ৩০৭ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার| ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচনে গনি-শহিদ পরিষদ বিজয়ী হয়েছে। এ পরিষদের কাদের গণি চৌধুরী ৮৭৮ ভোট পেয়ে সভাপতি এবং শহিদুল ইসলাম ৮৪১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহাঙ্গীর আলম প্রধান পেয়েছেন ৫৪৫ ভোট এবং সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি এরফানুল হক নাহিদ পেয়েছেন ৫৯০ ভোট।
গতকাল জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠত হয়। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। দুপুরে ১ঘন্টা নামাজ ও খাবারের বিরতি দেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কায়কোবাদ মিলন। মোট ২৩৭৭ জন ভোটারের মধ্যে ১৪৬৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এ নির্বাচনে গনি-শহিদ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শাহীন হাসনাত (৮৯৬), বাছির জামাল (৮৬৯) এবং রাশেদুল হক (৭১৯)। যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সাজু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, কোষাধ্যক্ষ গাজী আনোয়ার (৮৯৬), সাংগঠনিক সম্পাদক মো: দিদারুল আলম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), প্রচার সম্পাদক খন্দকার আলমগীর হোসাইন (৯৩৬), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), জনকল্যান সম্পাদক দেওয়ান মাসুদা সুলতানা (৮১৮) এবং দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন ডি এম আমিরুল ইসলাম অমর (৭৩৪)।
কার্যনির্বাহী সদস্য পদে রফিক মুহাম্মদ সর্বোচ্চ ৮৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্য সদস্যরা হলেন, শহীদুল ইসলাম (৮০৮), খন্দকার হাসনাত করিম পিন্টু (৭২৯), জেসমিন জুঁই (৭০০), আবুল হোসেন খান মোহন (৬৮৮), কাজী তাজিম উদ্দিন (৬৭৭), রফিক লিটন (৬৩৭) এবং মো: আব্দুল হালিম (৬২৬)।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net