ঢাকা   ১২:৪২:১৩ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড়

প্রশাসন- বনবিভাগের রশি টানাটানি

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২১৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে অবৈধভাবে গড়ে উঠা বালুর পাহাড় নিয়ে প্রশাসন ও বনবিভাগের মধ্যে চলছে রশি টানাটানি। বনবিভাগের দাবী উত্তোলনকৃত  বালু গজালিয়া নদীর। এতে  তাদের সম্পৃক্ততা নেই। অপরদিকে উপজেলার ইসলামাবাদে প্রকাশ্যে চলছে অবৈধ বালুর মহোৎসব। স্থানীয় সিন্ডিকেট সবকিছু ‘ম্যানেজ’ করে দিনদুপুরে এ বাণিজ্য চালিয়ে গেলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।

 

সরেজমিন দেখা গেছে, দীর্ঘ দিন ধরে একটি চক্র প্রশাসনকে ভুলবাল বুঝিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। উত্তোলিত বালু সরাসরি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে স্তূপ করে রাখা হচ্ছে এবং সেখান থেকেই প্রকাশ্যে গাড়ি ভর্তি করে বিক্রি করা হচ্ছে। এতে করে সড়কে যান চলাচল ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে।

 

স্থানীয়দের অভিযোগ, বালু সিন্ডিকেট অত্যন্ত প্রভাবশালী। তারা বালি উত্তোলনের এই অবৈধ কর্মকাণ্ডকে সময়ে অসময়ে ভিন্ন খাতে প্রবাহিত করে। বনবিভাগ ধরলে নদীর বালু আর প্রশাসন ধরলে পাহাড়ি বালু হিসেবে প্রচার করছে। মূলত নিজেদের অপরাধ ঢাকতেই এ ধরনের অপপ্রচার ও বিভিন্ন মহলকে জড়ানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

 

স্থানীয় বালু ব্যবসায়ীরা সত্যতা নিশ্চিত করে বলেন, গাজালিয়া খাল থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এই খালের সঙ্গে বনবিভাগের কোনো দূরতম সম্পর্ক নেই। প্রশাসনকে ম্যানেজ করে মুলত এসব করা হচ্ছে। তবে একটি চক্র বনবিভাগকে দিয়ে ফায়দা লুটতে না পেরে নানাভাবে দায় চাপাচ্ছে। মুলত তারা বনবিভাগের দালালি করছে।

 

এ বিষয়ে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) নুরুল ইসলাম বলেন, নদী বা পাহাড়ি বালু উত্তোলন সম্পুর্ন অবৈধ। নদীর সাথে বন বিভাগের কোনো প্রশাসনিক বা ভৌগোলিক সম্পর্ক নেই সত্য, তবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব বালু সড়ক ও মহাসড়ক দিয়ে পরিবহন করা হচ্ছে। অবৈধ বালু উত্তোলনের ফলে পরিবেশগত হুমকির পাশাপাশি সরকারি সম্পদের ক্ষতি হচ্ছে। দ্রুত এই চক্রকে আইনের আওতায় আনার জন্য জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি