1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাঁদা না দেওয়ায় নোয়াখালীর বেগমগঞ্জে এস্কেভেটারে আগুন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

চাঁদা না দেওয়ায় নোয়াখালীর বেগমগঞ্জে এস্কেভেটারে আগুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৩৫৫ বার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদা না দেওয়ায় মাটি কাটার এস্কেভেটরে(বেকু) আগুন দিয়েছে সন্ত্রাসীরা। গতকাল সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের পাটোয়ারী বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
জানা গেছে, একই ইউনিয়নের শিবপুর গ্রামের আহম্মদিয়া ব্রিক ফিল্ডের মালিক আহম্মদের রহমান সোহেল কোম্পানী লতিফপুর গ্রামের মিলন ও ছোটনের কাছ থেকে ব্রিক ফিল্ডের জন্য মাটি ক্রয় করেন। তিনি মাটি কাটতে গেলে স্থানীয় হাজী বাড়ির রুহুল আমিনের পুত্র মনির আহমদ, আবদুল আলি পন্ডিত বাড়ির নুর হোসেন ডুবাইয়ের পুত্র ইমাম হোসেন খোকন, রুস্তম ডিলারের বাড়ির জামাল উদ্দিনের পুত্র মো: হান্নান ও আজিজুল হক ভূট্টোর নতুন বাড়ির আজিজুল হকের পুত্র শুক্কুর আলী নেতৃত্বে একদল সন্ত্রাসী মোটা অংকের টাকা দাবী করে। দাবিকৃত টাকা না পেয়ে সন্ত্রাসীরা সংগঠিত হয়ে সকালে মাটি কাটার এস্কেভেটরটিতে অকটেন দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে মূহুর্তের মধ্যে এস্কেভেটরটির অধিকাংশ অংশ জ্বলে যায়।
এ ঘটনায় দুপুরে আহম্মদের রহমান সোহেল কোম্পানী সন্ত্রাসীদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রতিষ্ঠানের মালিক আহম্মদের রহমান সোহেল কোম্পানী জানান, সন্ত্রাসীদের চাঁদা দেওয়ায় তারা আগুন লাগিয়ে আমার এস্কেভেটরটি জ্বালিয়ে দিয়েছে। এতে আমার ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তবে বক্তব্য নিতে এলাকায় সরেজমিন গেলেও অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুন উর রশিদ জানান, ঘটনাটি শুনার পর আমরা পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net