1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে সিএনজি চালকের বসতঘর পুড়ে ছাঁই - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি ৭ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন

চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে সিএনজি চালকের বসতঘর পুড়ে ছাঁই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৪১৪ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে চুলার আগুনে সিএনজি চালক মহিন উদ্দীনের বসতঘর পুড়ে ছাঁই হয়ে গিয়েছে। এতে ঘর ও ঘরে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যাওয়াসহ আনুমানিক চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা গ্রামে আবদুস সাত্তার মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজি চালক মহিন উদ্দীনের স্ত্রী রাশেদা বেগম রোববার দুপুরে ভাত রান্না করতে চুলায় আগুন জ্বালিয়ে চাউল ধোয়ার জন্য পাশের পুকুরে যান। কিছুক্ষণ পর পুকুর থেকে রান্না ঘরের উদ্দেশ্যে রওয়ানা করে দেখেন আগুনে ঘর পুড়ে যাচ্ছে। তাৎক্ষণিক রাশেদা বেগমের চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে আসে এবং আগুন নিভানোর জন্য চেষ্টা করে। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু ততক্ষণে সিএনজি চালক মহিন উদ্দীনের বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাঁই হয়ে যায়। নিজের থাকার ঘর পুড়ে যাওয়ায় সিএনজি চালক মহিন উদ্দীন এখন পাগল প্রায়। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তান নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে তাদের। এদিকে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি, বাতিসা ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপুসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সিএনজি চালক মহিন উদ্দীনের নতুন বসতঘর তৈরিতে সহযোগিতা করার জন্য আহবান জানিয়েছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net