1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকা-সিলেট মহাসড়কে এনা পরিবহন ও সি এনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৩ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

ঢাকা-সিলেট মহাসড়কে এনা পরিবহন ও সি এনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৩১০ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি- মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম ।। ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে এনা পরিবহণ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও তিনজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা ৮ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার কুড়াগাঁ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকার ঈমান উল্লাহর ছেলে গরু ব্যবসায়ী সমছু মিয়া (৫৫) ও একই এলাকার সনর মিয়ার ছেলে সুমেল মিয়া (৩৫)।এ ঘটনায় আহতরা হলেন- সাবেক নারী ইউপি সদস্য (মেম্বার) জোসনা আক্তার (৫৫) ও বুলবুল মিয়া (৪৫)। বাকি একজনের পরিচয় জানা যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়- সন্ধ্যা সাড়ে ৮টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা এনা পরিবহণের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত আরও তিনজন সিএনজি অটোরিকশা যাত্রী।স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা প্রায় আধা ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। দুই পাশে শতশত যানবাহন আটকা পড়ে।খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুঁইয়া জানান- বর্তমানে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে,।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net