1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেল! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাড়ৈখালিতে এতিম শিশুদের ওপর নির্যাতন: মিষ্টি জামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন মাগুরায় আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদন্ড হাইকোর্টেও বহাল নোয়াখালীর এসপি এন এম নাসিরুদ্দিন এর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১ 

তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেল!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৩৯৮ বার

অলিউল্লাহ নোমান : তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেল!!
এক দেশ অন্য দেশ নিজেদের বিচ্ছিন্ন করে দিচ্ছে। এক দেশের নাগরিক অন্য দেশে যাতায়াত নিষিদ্ধ। এয়ার সাইন্স গুলোর বিমান অলস দাড়িয়ে আছে।থমকে গেছে সবকিছু!
শুধু তাই নয়। দেশের ভেতরেও নাগরিকরা ঘরে ঘরে আবদ্ধ হচ্ছেন। মানুষকে ঘরে আবদ্ধ রাখতে সেনাবাহিনী মাঠে নামানো হচ্ছে দেশে দেশে। সারা বিশ্ব আতঙ্কে কাঁপছে। বিশ্ব নেতারা দিশেহারা!
শত্রু অদৃশ্য। অথচ, ভয়ে কাঁপছে গোটা বিশ্ব। এই অদৃশ্য শত্রুর আক্রমনে প্রতিদিন নিহতের পরিসংখ্যান আতঙ্ক আরো এক ডিগ্রী বাড়িয়ে দেয়। দিশেহারা ইতালিয় প্রধানমন্ত্রী বলেছেন, আকাশের দিকে তাকানো ছাড়া আর কোন পথ নেই।
লন্ডন সময় গতরাত ১০টা পর্যন্ত সর্বশেষ আপডেট অনুযায়ী নিহতের সংখ্যা ১৭১৭ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ইতালিতে ৬০১, স্পেনে ৪৩৫, ফ্রানসে ১৮৬, ইরানে ১২৭, আমেরিকায় ৯৮, বৃটেনে ৫৪। এটা হল শুধু গতকাল নিহত হওয়ার পরিসংখ্যানে উল্লেখযোগ্য কয়েকটি দেশের নাম। এর বাইরেও রয়েছে দেশে নিহত হওয়ার হিসাব। এ হিসাব বিশ্ব স্বাস্থ্যসংস্থা থেকে প্রাপ্ত।
আক্রান্তের সংখ্যাও কম নয়। শুধু গতকাল নতুন করে আক্রান্তের পরিসংখ্যানে দেখা যায় সবচেয়ে বেশি আমেরিকায় ৮৯৩৮। এছাড়া ইতালিতে ৪৭৮৯, স্পেনে ৪৩২১, জার্মানিতে ৪১৮৩, ফ্রান্সে ৩৮৩৮, সুইজারল্যান্ডে ১০৭৩, ইরানে ১৪১১, বৃটেনে ৯৬৭ জন আজ নতুন করে আক্রান্ত হয়েছেন।এর বাইরেও দেশে নতুন করে আক্রান্ত রয়েছেন।
এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩লাখ ৭৪ হাজার ৭৬৮ জন। এর মাঝে নিহতের সংখ্যা ১৬ হাজার ৩৬১ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ১ হাজার ৫৮৪ জন। চিকিত্সাধীন ২ লাখ ৫৭ হাজার ৩৬৮ জন।
অদৃশ্য শত্রুর এমন অভিযান কতদিন চলবে? এই প্রশ্নের উত্তর নেই কারো কাছে।
তৃতীয় বিশ্বযুদ্ধটা কি তাইলে অদৃশ্য শত্রু বনাম মানবজাতির মধ্যে চলছে!!
একমাত্র আল্লাহই ভরসা। কেবল তিনি চাইলেই পারেন কোন উসিলায় মানবকুলকে একটু স্বস্তি দিতে। আল্লাহ মানব জাতিকে রক্ষা করুন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net