1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুই চিকিৎসকসহ আরও চার জন করোনায় আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন

দুই চিকিৎসকসহ আরও চার জন করোনায় আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ৩১৯ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনাভাইরাসে নতুন করে আরও চার জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে। শুক্রবার (২৭ মার্চ) কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, ‘রোগের বিস্তার যত হচ্ছে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। সীমিত আকারে কমিউনিটি ট্রান্সমিশন রয়েছে বলে আমরা মনে করি, তবে এটা ব্যাপকভাবে হয়নি।’

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে চার জন আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে নিশ্চিত করোনা আক্রান্তের সংখ্যা এখন ৪৮। নতুন আক্রান্তরা পুরনো রোগীদের সংস্পর্শে এসেছিলেন। এদের মধ্যে দুই জন চিকিৎসক। দুই জন ঢাকার আর দুই জন ঢাকার বাইরের।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা হচ্ছে। সন্দেহ হলে তাৎক্ষণিক পরীক্ষা করা হচ্ছে।’

ডা. মীরজাদী বলেন, গত ২৪ ঘণ্টায় ফোন কল এসেছে তিন হাজার ৩২১ জনের। আর ১০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আগে শুধু বিদেশিদের পরীক্ষা করা হতো। এখন লক্ষণ উপসর্গ দেখা দিলেও পরীক্ষা করা হচ্ছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১০৬ জনসহ মোট এক হাজার ২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তিনি বলেন, ‘নতুন আক্রান্ত হওয়া চার জনই পুরুষ। বয়স ২০ থেকে ৬০ এর বছর বেশি। তবে চারজনই স্বাভাবিক আছেন, কারও কোনও জটিলতা নেই। এদের মধ্যে তিনজন এর আগে চিহ্নিত হওয়া রোগীর সংস্পর্শে এসেছিলেন, একজন আগে চিহ্নিত একটি ক্লাস্টারভুক্ত।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net