1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধুর মুড়াল স্থাপন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর মুড়াল স্থাপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ৫০৬ বার

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাগেরহাট কেন্দ্রীয় বাসষ্টান্ডে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় বাসষ্টান্ড কমপ্লেঙ্রে সামনে এই ম্যুরালের উদ্বোধন করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। এসময় বাগেরেহাট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক এ বাকি তালুকদার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাগেরেহাট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এ বাকি তালুকদার বলেন, বাগেরহাটে কর্মরত পরিবহন শ্রমিকরা সব সময় স্বাধীনতার পক্ষে কাজ করেন। আমরা বিভিন্ন জাতীয় দিবসও পালন করি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী ও জন্মদিনে তার প্রতিকৃতিতে আমরা পুষ্পমাল্য অর্পণ করি। পরিবহন শ্রমিকদের শ্রদ্ধাবোধ থেকে কেন্দ্রীয় বাসষ্টান্ডে এই ম্যুরাল স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে শ্রমিকদের মধ্যে বঙ্গবন্ধুর প্রতি ভালবাসা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net