1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ট্রাকের ধাক্কায় নসিমনচালক নিহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাগুরায় ট্রাকের ধাক্কায় নসিমনচালক নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৪৫৮ বার

মোঃ সাইফুল্লাহঃঃঃ ২ মার্চ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পারনান্দুয়ালি এলাকায় কিবলু মোল্লা নামে এক নসিমন চালক ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে।

এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী স্পিডব্রেকার নির্মাণের দাবি জানিয়ে দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

নিহত কিবলু মোল্যা মাগুরা শহরের পারনান্দুয়ালি গ্রামের সনু মোল্যার ছেলে।

জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে কিবলু মোল্যা ইটবোঝাই করে রামনগর থেকে পারনান্দুয়ালি গ্রামে ফিরছিলেন। পথে তিন নম্বর ব্রিজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই নসিমনচালক কিবলু মারা যান।

ঘটনার পর পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। কিন্তু বিক্ষুব্ধ এলাকাবাসী তাৎক্ষণিকভাবে সড়কে স্পিডব্রেকারের দাবি জানিয়ে অবরোধ শুরু করেন।

এতে মহাসড়কের উভয় পাশে শতশত দূরপাল্লার যানবাহন আটকা পড়ে। পরে মাগুরা সদর থানার ওসি সাইফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে তাদের আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেয়া হয়।

মাগুরা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, শহরের প্রবেশমুখে এই এলাকাটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। এলাকাবাসী সেখানে একাধিক স্পিডব্রেকার নির্মাণের দাবি জানিয়েছেন।

বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net