1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় শিক্ষা সেবিকা সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত

মাগুরায় শিক্ষা সেবিকা সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২০
  • ৪০১ বার

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি ঃ মাগুরায় প্রত্যন্ত গ্রামাঞ্চলের গরীব ও অসহায়
ছাত্রছাত্রীদের শিক্ষা সহায়তায় কর্মরত শতাধিক শিক্ষা সেবিকার সম্মেলন ও
দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে শহরের শ্রাবনী কমিউনিটি সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা
আশার সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর আওতায় প্রাথমিক শিক্ষা শক্তি শালীকরণ
কর্মসূচীর অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সম্মেলন আশার প্রোগ্রাম ডিরেক্টর আবু হাসানাত চৌধুরীর সভাপতিত্বে
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম,
প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় জয়েন্ট ডেপুটি ডিরেক্টর শেখ ওবায়দুল্লাহ,
প্রতিষ্ঠানের কুষ্টিয়া ডিভিশনাল ম্যানেজার উত্তম কুমার ভৌমিক, শিক্ষা
কর্মসূচীর জেেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবু সাঈদসহ অনেকে। সভায় জেলার প্রত্যন্ত
গ্রামের দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের শিক্ষা সহায়তা প্রদানকারী শতাধিক
শিক্ষা সেবিকা অংশ নেন। মাগুরার বিভিন্ন গ্রামের ২শ ৪০ টি প্রাথমিক
বিদ্যালয়ে শিক্ষা সহায়তা কেন্দ্রের মাধ্যমে প্রায় ১০ হাজার দরিদ্র অসহায়
ছাত্রছাত্রীকে ক্লাসের বাইরে বাড়তি সময়ে সহায়তা করে আসছে। এর ফলে তাদের
মধ্যে ঝড়ে পড়ার হার উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে বলে জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net