1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুজিববর্ষ নিয়ে ব্যস্ত থাকায় করোনায় নজর দিতে পারেনি সরকার : মান্না - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬ ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ’ মানুষ কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী

মুজিববর্ষ নিয়ে ব্যস্ত থাকায় করোনায় নজর দিতে পারেনি সরকার : মান্না

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ৩৮৭ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
মুজিববর্ষ নিয়ে ব্যস্ত থাকায় করোনাভাইরাসের দিকে সরকার নজর দিতে পারেনি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, করোনাভাইরাস যাতে বাংলাদেশে প্রবেশ না করে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার প্রায় দুই মাস সময় পেয়েছিল। কিন্তু সরকার মুজিববর্ষ নিয়ে ব্যস্ত থাকায় সেদিকে নজর দিতে পারেনি। এই অবহেলা মেনে নেওয়া যায় না। আমরা মনে করি একটা বড় ধরনের বিপদ আমাদের সামনে রয়েছে। এইজন্য সবাই মিলে কাজ করা উচিত। এজন্য কেউ কেউ জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমরা সেটাকে সমর্থন করছি।

ধনী ও সামর্থ্যবানদের উদ্দেশে তিনি বলেন, জাতি আজ বিপদের সম্মুখীন। করোনায় স্বাস্থ্যসেবা মোকাবেলা করাটা অনেক বড় অর্থনৈতিক সামর্থের ব্যাপার। কিন্তু করোনা প্রভাব শুধু এই ক্ষেত্রেই না অর্থনীতির ক্ষেত্রে অনেক বড় হয়ে দেখা দেবে। জাতির এই ক্রান্তিলগ্নে দেশে সামর্থ্যবান এবং ধনী মানুষদের উচিত হবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।
মান্না বলেন, করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতিতে যে বিপর্যয় ঘটবে, তা আমরা অতীতে দেখেনি। যেহেতু সব কিছু শাটডাউন করার পর্দায় চলে গেছে, সেক্ষেত্রে এর পরিণতি আমরা জানি না। এশিয়ান উন্নয়ন ব্যাংক বলেছে করোনা যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে বাংলাদেশ প্রায় ৩০ হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হবে।

তিনি বলেন, জনসাধারণ ও করোনা নিয়ে যথেষ্ট সংবেদনশীল আচরণ করছে না। সরকার নিজেই এই ব্যাপারে গা-ছাড়া ভাব দেখাচ্ছে। এখন পর্যন্ত এ ক্ষেত্রে সরকারের কোনো সিরিয়াস কর্মসূচি দেখা যাচ্ছে না। সরকারের উচিত হবে খুব দ্রুত জনগণকে মহামারী ব্যাপারে পর্যাপ্ত তথ্য দিয়ে করোনার বিপদ সম্পর্কে সচেতন করে তোলা, যেন তারা নিজে থেকেই সতর্ক আচরণ করে।

মান্না বলেন, আমরা এটা স্পষ্ট হয়েছি যে, এই জীবানু বিদেশ থেকে এসেছে। আমাদের যারা বাইর থেকে এসেছেন তাদের সবাইকে ঠিকমতো চিহ্নিত করা, তাদের অবস্থান শনাক্ত করা, পরীক্ষার ব্যবস্থা করা, কিট যথেষ্ট সরবারহের ব্যবস্থা করা, গণস্বাস্থ্য যাতে দ্রুত কিট তৈরি করতে পারে তার ব্যবস্থা করা এবং পুরো দেশের জনগনের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। আমরা চাইব, সরকার এখন যেন বুঝে ঠিকমতো বাস্তব পদক্ষেপ নেয়। দ্রুত একটা টাস্ক ফোর্স গঠন করার আমরা প্রস্তাব করেছি।

জনগনের উদ্দেশ্যে মান্না বলেন, ঘন ঘন হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহার করা, মুখে-নাকে চোখে হাত না দেয়া, হাঁচি-কাশি দেবার সময় টিস্যু পেপার বা কনুই ব্যবহার করা, আক্রান্ত হলে বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকলে কিংবা বিদেশ থেকে ফিরে থাকলে আন্তরিকভাবে কোয়ারেন্টাইনে থাকা, খুব জরুরি কাজ না থাকলে চলাচল বন্ধ করা এবং জনসমাগম এড়িয়ে চলার মতোর বিষয়গুলো নিজ দায়িত্বে মেনে চলুন।
তিনি বলেন, সরকারের যাবতীয় ব্যর্থতার মাশুল কিন্তু দিতে হবে আমাদেরই। আমাদের সর্বোচ্চ সর্তকতাই পারে আমাদের বিপদ কমাতে পারে। দেশের এই চরম ক্রান্তিলগ্নে নাগরিক ঐক্য তার সব শক্তি নিয়ে জনগণের পাশে থাকবে। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।
জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে নাগরিক ঐক্যের উদ্যোগে করোনাভাইসরাস সংক্রামণ নিয়ে এই সংবাদ সম্মেলন হয়। এতে দলের কেন্দ্রীয় নেতা শহীদুল্লাহ কায়সার, মমিনুল ইসলাম, আতিকুর রহমান, ড. জাহিদ-উর রহমান এবং সাবেক কুটনীতিক সাকিব আলী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net