1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক নির্যাতনে সম্পাদক পরিষদের উদ্বেগ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০,  জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজর জরিমানা  মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অবশেষে গ্রেপ্তার সাবেক ছাত্রদল নেতা নয়ন আনোয়ারায় বিএনপি নেতার অর্থায়নে বরুমচড়া হাজারী সড়ক সংস্কার, এলাকাবাসীর স্বস্তি  মাগুরায় শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা, তুহিন সভাপতি, সাইফুল  সাধারণ সম্পাদক  মাগুরায় খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় হকারদের মানবেতর জীবনযাপন গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন  নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু

সাংবাদিক নির্যাতনে সম্পাদক পরিষদের উদ্বেগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৩৮৬ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার | দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। একইসঙ্গে মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালত দিয়ে কুড়িগ্রামে সাংবাদিককে গ্রেপ্তার, কারাদণ্ড, জরিমানা ও নির্যাতনের বিষয়ে বিস্ময় প্রকাশ করেছে সংগঠনটি।

গতকাল রবিবার সংগঠনের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক নঈম নিজাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, কিছুদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় সাংবাদিক আটক ও নির্যাতনের খবর প্রকাশিত হচ্ছে। বিশেষ করে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে পুলিশ মধ্যরাতে আটক করার পর রাতেই এক বছরের সাজা দিয়ে তাকে কারাগারে পাঠায়। এটা শুধু নিন্দনীয়ই নয়, দুঃখজনক ও পীড়াদায়কও বটে।

বিবৃতিতে আরো বলা হয়, মধ্যরাতে এভাবে ভ্রাম্যমাণ আদালত দিয়ে সাংবাদিক গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা, নির্যাতনের ঘটনায় সম্পাদক পরিষদ বিস্মিত। আমরা আরিফুলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি করছি। কুড়িগ্রামের জেলা প্রশাসককে প্রত্যাহারের পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এ ছাড়া ঢাকার সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের নিখোঁজের ঘটনায় সম্পাদক পরিষদ উৎকণ্ঠা প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, আমরা আশা করবো কাজলকে খুঁজে বের করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সম্পাদক পরিষদ বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর প্রতিনিধি মাহবুবুল হক পোলেনের ওপর হামলা, তার বাড়িঘর ভাঙচুরের ঘটনায়ও নিন্দা জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net