ঢাকা   ১২:৩৪:৪৭ এএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার কবিরহাটে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত: রাসূলের আদর্শ অনুসরণে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান কোম্পানীগঞ্জে নবআবিষ্কৃত সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম

৩৯৩ বীর মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রকাশ করল শরণখোলা সরকারি কলেজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ৩৭১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাগেরহাটের শরণখোলা সরকারি কলেজ উপজেলার ৩৯৩জন বীর মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রকাশ করেছে। কলেজের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে এই নামফলক উন্মোচন করেন যুদ্ধকালীন ভারতের পশ্চিম বাংলার বশিরহাটের নৈহাটী ক্যাম্প ইনচার্জ বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হোসেন। এসময় কলেজ থেকে প্রকাশিত দেয়াল পত্রিকা ‘অন্বেষণ’ এরও উদ্বোধন করেন তিনি।
মঙ্গলবার সকাল ১১টায় কলেজ অধ্যক্ষ মো. নূরুল আলম ফকিরের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক বক্তৃতা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ খালেক খান, ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, সহকারী কমান্ডার আবু জাফর জব্বার, মুক্তিযোদ্ধা শেখ শামসুর রহমান, হারুন অর রশিদ এবং হুমাউন কবির।
এছাড়া শিক্ষকদের মধ্যে কলেজের সহাকারী অধ্যাপক আমিনুল ইসলাম মামুন ও শিক্ষকনেতা বদরুজ্জামান বক্তৃতা করেন। ##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি